somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে মহাজীবনে , মৃত্যুর হাত ধরে....

০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করূণ সুরের বেহালা যেনো বেহাগ রাগে বেজে উঠলো,
আপনার কিছু সাধারন শব্দের ওঙ্কারে ।
দাদরা তালে যেনো পৃথিবীর সব থেকে বিষাদ , গোপন না পাওয়ার দুঃখগুলো একসাথে একই ছবিতে দেখতে পেলাম ।

আপনার এই দুখগুলো ব্যক্তিগত হলেও ,
আসলে হয়ে উঠেছে সবারই অজানা অপ্রকাশ্য ব্যথার এক সরল ফটোগ্রাফ।
চেনা দুঃখ । অজানা কারণ।

জীবনের সব থেকে মজার দিক হলো , যে কোনো সময় , যে কোনো জায়গা থেকে শূরু করা যায় ।
জীবনকে , মৃত্যুর হাতে এখনই ছেড়ে দেবেন না ।
মৃত্যু যখন , নজরানা নিতে আসবে ।
তাকে পিড়ি পেতে বসতে দেবেন ।
নারকলের নাড়ু খাওয়াবেন ,
তারপর বলবেন -
হয়ে ওঠো পঙ্খীরাজ ।
তোমার ডানায় চড়ি..
আমাকে
জীবন থেকে মহাজীবনে টেনে নিয়ে যাও ।
চোখের পলক ফেলতে ফেলতে জীবন ফুরিয়ে যায় ।
এতোটাই মরীচিকা সে ।

আজন্ম , মানুষের হৃদয়ে থাকবেন জানি,
জন্মান্তরে আবার ফিরে আসবেন না , সশরীরেএটাও সত্যি ।
জীবন একটি , সত্যি সত্যি শাদা পৃষ্ঠার মতো ।
রঙধনু থেকে রঙ নিয়ে জীবনকে রাঙিয়ে তুলুন ।
প্রেম ছাড়া , আশ্চর্য্য রঙধনু কী আর আছে এমন ?

মানুষের কাছে, নারীর জন্য প্রেম , প্রশ্নবিদ্ধ ।
অনেক স্বার্থের টানাপোড়েন আছে ।
স্বার্থের ভেজাল মিশ্রণ নষ্ট করে বিশুদ্ধ ভালোবাসার ছবি ।
নিজেকে ডুবিয়ে রাখূন ঈশ্বর, প্রকৃতি, সৃষ্টি , মানব প্রেমের বিশাল চিত্রপটে।
আপানার এই আগুন চাপা কষ্ট , কোটি কোটি মানুষের হৃদয়ে ধ্বিকি ধ্বিকি করে জ্বলে ।

কষ্ট টা সত্য । দুঃখ টা বাস্তব ।
কিন্ত এর থেকে বড় বাস্তব আর সত্য এ্ই যে -
আধূলি হারিয়ে গেলে , বাকি আধূলি জীবন আফসোস করে নষ্ট করার কিছূ নাই ।
অন্য আধুলিটাকে ধরবার চেষ্টায় যে আনন্দ , সেই চেষ্টাটার পরমানন্দ, জীবনের অধিক জ্বলজ্যান্ত জীবন হতে পারে ।
পাওয়াটা তত সুন্দর নয় ,
যতটা আসলে মন ভরে চাওয়াটা ।

তাই পাওয়ার থেকে , চাওয়ার আবেদন যুগে যুগে তীব্রতর ।
আকাঙ্খা আর প্রত্যাশার পরিক্রমায় যে ক্লান্ত হয়ে পড়ে, থেমে যায়, সেটা সাইকোলজিকাল ডেথ ।
আপনি জীবন জাগানিয়া সুর,
মহাজীবনের প্রতিচ্ছবি ,
তাই আপনাকে নতুন করে চাওয়ায় , উদ্দমী না হলে চলে না ।
জীবনে নতুন সুরের দোলায় উজ্জীবিত হয়ে , সবাইকে উদ্দীপ্ত না করলে চলে না ।




সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই জঙ্গী

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মে, ২০২৬ রাত ১১:৪৮



শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন

এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

লিখেছেন হাসান মাহবুব, ২৯ শে মে, ২০২৬ রাত ১:৩৭


বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

×