somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ কাশিম উদ্দিন মাছুম
মাছুম আহমদ এর বাংলা ব্লগ

জীবনে সফল হতে চাই! কি করতে হবে, দেখুন তো এই ব্লগটা ( সফল হবার মুল মন্ত্র)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন না। যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। সাধারণ মানুষদের তুলনায় তারা কিছুটা আলাদা হয়ে থাকেন। জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন।
১. তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে :
লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। এই মূলমন্ত্রটি সফল ব্যক্তিদের জানা। এ কারণেই জীবনের পথ চলার শুরু থেকেই তারা এই মূলমন্ত্রকে অনুসরণ করে আসেন। জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। আর ঐ লক্ষ্য অর্জনের নিমিত্তে কঠোর পরিশ্রমই তাদের সফল ব্যক্তিতে পরিণত করে দেয়।
২. তারা আত্মসচেতন হয়ে থাকেন :
জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনোপ্রকার দ্বিধাবোধ করেন না সফল ব্যক্তিরা। তারা নিজেদের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকেন। কোন কাজে ভাল হবে কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকেন। যার ফলে তাদের জীবনে বিফলতা খুব কমই আসে এবং তারা সফল হন।
৩. উদ্যোগী মনোভাব :
কোনো কাজের জন্য উদ্যোগ নেয়া বিষয়টি একেবারে ছেলেখেলা না। পৃথিবীর সব ব্যক্তিই উদ্যোগী হতে পারেন না। অনেকেই এই বিষয়টিকে খুব ভয় পান। কিন্তু জীবনে সফল ব্যক্তিরা বিষয়টিকে খুব সহজভাবেই নিয়ন্ত্রণ করেন। তারা জীবনের চ্যালেঞ্জ নিতেই বেশি পছন্দ করেন। আর এ জন্য উদ্যোগী মনোভাবেই নিজের কাজে এগিয়ে নিয়ে যান এবং নিজের আত্মবিশ্বাসের কারণে তারা সত্যি সত্যি সফল হন।
৪. স্বপ্ন দেখতে ভালোবাসেন :
স্বপ্ন যদিও অনেকেই দেখতে ভালোবাসেন তারপরও সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তায়নের চেষ্টা চালিয়ে যান। তারা কখনই স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকেন না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণ করেন।
৫. তারা পরিশ্রমী হয়ে থাকেন :
কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টি আসলেও সত্যি। কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবেন। শুধুমাত্র পরিশ্রমই মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল ব্যক্তিতে পৌঁছিয়ে দেয়।
৬. নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন :
ছাত্র বয়সেই ক্যারিয়ারে সচেতন হয়ে থাকেন সফল ব্যক্তিরা। আর এই ছাত্র বয়সেই অনেককিছু করতে ইচ্ছা করে, জীবনের প্রকৃত স্বাদ পেতে ইচ্ছা করে। দেখা গেল বন্ধুরা অনেক ধরনের মজা করলেও সফল ব্যক্তিরা কখনই এসব বিষয়ে সময় অপচয় করেন না। তারা এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন।
৭. তারা কিছুটা স্বার্থপরও হয়ে থাকেন
শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যেমন ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে পারেন তেমনি আবার যেকোনো মূল্যেই নিজের স্বার্থ উদ্ধার করে থাকেন। সবকিছুর মূলে তারা নিজের স্বপ্ন বা লক্ষ্যটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং সফল ব্যক্তিতে পরিণত হন।সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন না। যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। সাধারণ মানুষদের তুলনায় তারা কিছুটা আলাদা হয়ে থাকেন। জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×