ভিয়েনা, ৯ মে: ছাগল প্রাণিটি নিরীহদর্শন হলেও মানুষ তার নাম গালি হিসেবে ব্যবহার করে নির্বুদ্ধিতা বা বোকা অর্থে। কিন্তু এই মজার খবরটি পড়লে মনে হতেই পারে ছাগল এখন আর শুধুমাত্র নিরীহ প্রাণি নেই। অস্ট্রিয়ায় রীতিমত গাড়িই ছিনতাই করে বসেছে একটি ছাগল।
ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার রাদকারসবার্গ অঞ্চলে। গুন্থার হসার নামে এক লোক রাদকারসবার্গের নির্জন রাস্তায় গাড়ি নিয়ে যাবার সময় ছাগলটি হঠাৎ করে তার গাড়ির পথরোধ করে দাঁড়ায়। এসময় গুন্থার গাড়ি থেকে নেমে ছাগলটিকে তাড়া করলে একসময় সেটি লাফ দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। এরপর আর হাজার চেষ্টা করেও সেটিকে ওই ড্রোইভিং সিট থেকে নামানো যায়নি। শেষ পর্যন্ত গুন্থারকে পুলিশের দ্বারস্থ হতেই হয়। পুলিশ এসে রীতিমত অভিযান চালিয়ে শেষে ছাগলটিকে গাড়ি থেকে নামাতে সমর্থ হয়।
এ প্রসঙ্গে গুন্থার বলেন, “ছাগলটির কাণ্ড পুলিশকে জানালে তারা আমাকে বিশ্বাস নাও করতে পারে, তাই আমি ছবি তুলে রেখেছিলাম।” ছাগলটি গুন্থারের গাড়ির ড্রিইভিং সিট খেয়ে ফেলেছে বলেও পুলিশের কাছে অভিযোগ করেছে সে।
বার্তা২৪ ডটনেট/এসএম/জিসা
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।