গাজায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালাচ্ছে হ্যাকাররা। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটে এ পর্যন্ত চার কোটি ৪০ লাখবার হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে। ইসরায়েল সরকারের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, সবচেয়ে বেশি, এক কোটিবার, হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইটে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটগুলোতে ৭০ লাখ এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সাইটগুলোতে ৩০ লাখবার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী ইয়োভাল স্টেইনিত্জ জানান, একটি সাইট হ্যাক করার চেষ্টা সফল হয়েছে। তবে তিনি ওই সাইটের নাম জানাননি। তিনি জানান, হ্যাক করার ১০ মিনিটের মধ্যে সাইটটি মেরামত ও সচল করা হয়েছে।
সাইট হ্যাক করা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তারা প্রায় ৭০০ ওয়েবসাইটে হামলা চালিয়েছে।
অ্যানোনিমাস আরও জানায়, ‘অপইসরায়েল’ নামে ওয়েবসাইট হ্যাকিংয়ের এ প্রচারণায় তাদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল ‘মাশাভ’ নামের ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কর্মসূচির একটি সাইট। টুইটারে দেওয়া বিবৃতিতে তারা ওই সাইটের অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত নষ্ট করেছে বলেও জানায়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে অ্যানোনিমাস ইসরায়েলি সরকার বা সেনাবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালাতে অন্য হ্যাকারদের আহ্বান জানায়। এর পর থেকে হামলা চালানো হয় ইসরায়েল সরকারের বিভিন্ন সাইটে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।