বাঘের সঙ্গে বন্ধুত্ব!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জীবের প্রতি মানুষের ভালোবাসা থাকাটা অস্বাভাবিক নয়। তবে সেটি যদি হয় হিংস্র কোনো প্রাণীর সঙ্গে, তবে নিঃসন্দেহে ভীতিকর ব্যাপার। অবাক করা ব্যাপার, জ্বলজ্যান্ত এক বাঘের সঙ্গেই বন্ধুত্ব গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার আবদুল্লাহ সোলেহর। এ এক অবিচ্ছেদ্য বন্ধন। প্রতিদিন খেলাধুলা, খুনসুটি, দুষ্টুমি হয় তাদের মধ্যে। এমনকি ৩১ বছর বয়সী সোলেহর ঘুমের সঙ্গীও বাঘ। সোলেহ মাঝেমধ্যে ফাঁকি দিয়ে একা নিদ্রা যেতে গেলেও ঘুম থেকে উঠে দেখেন বাঘটি তার শয্যাপাশে শুয়ে আছে। এ এক অন্যরকম আবেগ, ভালোবাসা। ডোরাকাটা বাঘটির বয়স চার বছর, ওজন ১৭২ কেজি। তাকে খাবার খাইয়ে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া সবকিছুই সোলেহর রুটিন ওয়ার্ক। এমনকি সারাদিন একসঙ্গেই থাকেন তারা। ৩১ বছর বয়সী সোলেহ চার বছর আগে বাঘটিকে ইন্দোনেশিয়ার মালাং থেকে কুড়িয়ে এনেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র তিন মাস। বাঘটির বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত কেটেছে সোলেহর সঙ্গে। তাই কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। মাঝেমধ্যে খেলার ছলে সোলেহকে ব্যথা দিয়ে থাকে বাঘটি। কিন্তু সোলেহ সেই ব্যথায়ও এক ধরনের আনন্দ খুঁজে পান। বন্ধু বলে কথা। সব ভুলে পরক্ষণেই বাঘের গালে চুমু খান।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।