somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুম আহমেদ আদি
আমি আসলে একজন বইপোকা। লেখালেখির অভ্যাস কখনওই ছিলনা। কিন্তু একটা বই পড়ার পর সেটার ভাল লাগা মন্দ লাগা মানুষকে জানাতে ইচ্ছে করত। সাহস করে একদিন লিখে ফেলললাম একটা বইয়ের রিভিউ। পাঠকের অনেক প্রসংসাও পেলাম। সেখান থেকেই আমার লেখালেখি শুরু। কেউ কেউ বলতো, আপনি রিভি

আমার পাগলী মা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন হুমায়ূন আহমেদের বই নিয়ে বসি, আমার মা তখন অন্যসব কাজ বাদ দিয়ে প্রস্তুত হয়ে থাকে আমি কখন কোন খাবারের কথা বলব আর সেটা তিনি বানাবেন। আমার মা এতদিনে বুঝে গিয়েছেন, আমি যখনি হুমায়ূন আহমেদের বই পড়ি তখনি কিছু না কিছু খেতে চাইব। বই পড়তে পড়তে সামনে আসলো ডিমের সালুন এর বর্ণনা, তখনি ডিমের সালুন খেতে ইচ্ছে করে আমার। হুমায়ূন স্যার এত সুন্দর করে সাধারণ একটা খাবারের বর্ণনা করেন যে, তখনি সেটা খেতে ইচ্ছে করে। কখনওবা ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করে, আবার কখনও বাসি পোলাও খেতে ইচ্ছে করে।

হিমুর বই পড়ে একদিন মাকে বললাম বাসি পোলাও খাবো শুকনা মরিচ ভাজা দিয়ে। এখন এই মুহূর্তে তিনি বাসি পোলাও কই পাবেন? টাটকা পোলাও হলেও না হয় তখন করে দিতে পারতেন। কিন্তু বাসি পোলাও? আমার পাগলী মা তখন আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করতে লাগলেন কেউ আগেরদিন পোলাও রান্না করেছিল কিনা। কোথাও পেলেন না। মায়ের মনে কষ্ট থেকে গেল। আমার কিন্তু পরে আর মনেই নেই সে কথা।

একদিন মা আমাকে একটা বই উপহার দিলেন। হিমুর বই। সে আসে ধীরে। এই বইয়েও হিমু মাজেদা খালার বাসায় গিয়ে বাসি পোলাও খায়। আমার মা ঐ অংশটুকু পড়ে রেখেছিলেন। আমিও যথারীতি পড়তে পড়তে বললাম, মা, বাসি পোলাও খাব। আর যায় কোথায়? মা তো এই কথার জন্যই প্রস্তুত ছিল। সাথে সাথে আমার সামনে গরম করা বাসি পোলাও, শুকনা মরিচ ভাজা, ডিম ভাজা আর একটু ঘি দিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব। বলার সাথে সাথেই কোত্থেকে এগুলো জোগাড় করল?

ছোটবোনের কাছে সব শুনলাম। এর আগে যেদিন বাসি পোলাও খেতে চেয়েছিলাম, সেদিন খাওয়াতে না পেরে মা অনেক মনোকষ্টে ছিলেন। তারপর থেকে তক্কেতক্কে ছিলেন কিভাবে আমাকে বাসি পোলাও খাওয়াবেন। ছোটবোনের কাছে আইডিয়া চাইলেন। ও বলল, হিমুর বইয়ে বাসি পোলাও এর কথা আছে। ভাইয়াকে একটা হিমুর বই কিনে দাও। আমার পাগলী মা বইয়ের দোকানে গিয়ে বললেন " ভাই, একটা হিমুর বই দেন তো, যেটাতে বাসি পোলাও খাওয়ার কথা লেখা আছে"। দোকানদার প্রথমে মায়ের কথা শুনে হতভম্ব হলেও পরবর্তীতে তার মুখ থেকে সব শুনে সাহায্য করল। এমন পাগলী মায়ের সন্তান হতে পেরে আমি গর্বিত। পৃথিবীর সব "পাগলী মা" ভালো থাকুক।
মাকে নিয়ে আমি বেশিক্ষণ লিখতে পারিনা, চোখ ঝাপসা হয়ে আসে। বাকিটা আরেকদিন লিখব।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×