বালিকা ,
তোমার নগ্ন পায়ের উচ্ছল নৃত্য
বৃষ্টিতে ভিজে , আধো ছায়া মাখা আলোয় ,
ঘাস ফুলের নরম গালিচায় ।
মধ্য সকালে,
স্নান সেরে , এলোচুলে বেনি
ফুটফুটে হাঁসির ছোঁয়া মেখে
এলিয়ে বিলিয়ে হেটে চলা , তৃপ্তিতে ।
হয়ত দেখা হবে না আর।
আমি তো জেনেছি,
পুড়িয়েছে তোমায় , সর্গের আগুনে
অতঃপর ,যেন আগুনে পোড়া ফুলের ছাই
আর , যেখানে নেই সুরভী ।
ভিতরে বাহিরে সরোবর নীরবতা ।
ম্লান হয়ে আসা আলোয়
ফিকে হয়ে যাওয়া লাল টিপ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


