somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুম রৌদ্র
হাসি, আনন্দ আর ভালবাসা গুলো ছড়িয়ে দিতে চাই নিজের ও নিজের আসেপাশের কিংবা ভালবাসার মানুষদের কাছে । আর রাগ, ঘৃণা , দুঃখ ,ক্ষোভ অথবা কষ্ট গুলো থাকনা নিজের মাঝে- বদ্ধ ঘরে । আমার ও আমাদের ক্ষুদ্রতার শৃঙ্খল আমাদের বঞ্চিত করে মিলনের আনন্দ থেকে । তাই ভেঙ্গে ফেলি চ

পাগলা ভূত অতঃপর একটি শীতের রাত ।

০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আমার বন্ধু মিনহাজের মাথায় বিনদেশী একটা ভুত সওয়ার হয় ।
অবশ্য ভুতটা যখন সওয়ার হয় তার মাথায় একা সওয়ার হয় না । রাহুল আর শাকিলের মাথায় ও হয় । একই সাথে একই স্থানে । অনেকটা স্রোডিঞ্জারের বিড়ালের মত ।

রাহুল আর মিনহাযের রাজনৈতিক মতাদর্শ আমার সম্পূর্ণ বিপরীত । আকাশ পাতাল পার্থক্য । রোজ সন্ধ্যায় তর্কের আসর বসে । আমি একপক্ষ , মিনহায আর রাহুল একপক্ষ । এবং শেষ পর্যন্ত অসমাপ্ত থেকে যায় । কিন্তু তবুও ওদের একদিন না দেখলে যেন অপূর্ণ থেকে যাই।

মিনহাযের সেই ভুত দিনে চাপলে মোটা মুটি রক্ষা পাওয়া যায় । কিন্তু রাতে চাপলে আর রক্ষা নাই ।

গত বছর কনকনে শীত । রাত দুটা বাজে প্রায় । লেপ মুড়ি দিয়ে সিনেমা দেখছি । বলা নেই কওয়া নেই মিনহায এসে উপস্থিত । ওর চেহারা দেখে বুজতে পারলাম ওর মাথায় ভুত চাপছে ।
-চল ওঠ
-কেন ? কি হইছে ?
-আজ রাত টা শহীদ মিনারে কাটামু ।
আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল । লেপের ভিতর থেকেও কেপে উঠলাম । শীতে না- ভয়ে । আজ আর রক্ষা নেই ; তাপমাত্রা ১৩ ডিগ্রি ।

- আরে ভাই পাগলামির একটা সীমা আছে । এই শীতের মধ্যে পাহাড়ে গিয়া আমার মরার ইচ্ছে নাই । তুই যা ভাই । আমি জামু না ।

মনে মনে আল্লাহ্‌রে ডাকা শুরু করলাম । আল্লাহ্‌ এইবার বাচাও- মসজিদে সিন্নি দিমু । ইয়া ফরওয়ারদেগার আর যাই হয় শাকিল যাতে রাজি না হয়।
আমার আবার সাইনাসের সমস্যা আর কিঞ্চিৎ শ্বাস কষ্ট ও আছে । মাবুদ আমার কথা রাখল না । তিনি রাখলেন মিনহায পাগলার কথা ।

শাকিল পাতলা কম্বল নিয়া রেডি । আমারে আর বাঁচায় কে ।আমি বুজলাম আমার আর কিছু করার নেই । আমি সারেন্ডার করলাম । দুই পাগলার কাছে হার মেনে যেতে হল শাবিপ্রবির ১ কিলো আর শহীদ মিনারের ৯৯ টা সিড়ি বেয়ে শহীদ মিনারে । পথে কবি মু,র,রাহুল আমাদের সফর সঙ্গী হয়ে আমাদের ধন্য করলেন ।

পাতলা কম্বলের কিছু অংশ বিছিয়ে আর কিছু অংশ গায়ে দিয়ে আমরা চারজন রাতের আকাশের দিকে মুখ করে শুয়ে রইলাম আর তাকিয়ে দেখছি মেঘ আর চন্দ্রিমার লুকোচুরি খেলা ।

এরকম কিছু হলে মিনহাযের মাথায় নানান কিসিমের গল্প আকিবুকি করে । আমরা যেটাকে বলি মেইড বাই নোয়াখালি'জ ।

মিনহাজ তার নিজের লেখা একটা ছোট গল্প বলল । আর যেটাতে নায়ক সে নিজে । অবশ্য এখনকার মিনহায না । এখন থেকে ১০/১৫ বছর পরের মিনহায । এর পর গল্প মোড় নিল ভৌতিক গল্পের দিকে । এবার সবার জীবনের ভোতিক অবিজ্ঞতার বর্ণনা । এরপর উচ্চস্বরে গান ।

কিছুক্ষন পর দেখলাম শাকিল কাপছে ।

- কিরে হালা ডর লাগতাছে না কি ? ডরের কিছু নাই আমরা আছি না ।
- দুর হালা ,ডরামু কেন । শীত লাগতাছে ।
- দাড়া দেখি আগুন জালাতে পারি কিনা ।

আমি আর মিনহাজ গিয়ে কিছু কাঠ , বাশের টুকরা সংগ্রহ করলাম । যার বেশি অংশ ই ছিল সিক্ত আর সিমেন্ট মাখানো । তারপরেও বহু কষ্টে আগুন জালালাম । একটু উষ্ণতার জন্য ।

কিন্তু আমদের বন্ধুত্বের উষ্ণতার কাছে হার মানল জলন্ত আগুনের উষ্ণতা । এভাবেই গল্প-হাঁসি আর গানে রাত কেটে যায় আমদের ।আমি আর আমরা মিশে একাকার হয়ে যাই প্রকৃতির সাথে আমাদের বন্ধুত্বের সাথে । কখনো সন্ধ্যায় চায়ের কাপে , সিগারেটের ধোঁয়ায় , কখনো বিকেলে -মধ্যদুপুরে , নয়ত গভীর রাতের কনকনে শীতে ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×