ঢাবি ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আবু তোয়াব আপু ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন ১৮ জানুয়ারী এক বিবৃতিতে বলেন, ছাত্র দল ও ছাত্র লীগের সন্ত্রাসীরা আজ সকাল থেকেই নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য ঢাবি ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাম্পাসে দিন জুড়ে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘন্নিত হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এসেছে পড়াশুনা করার জন্য। তাদের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাজ।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সন্ত্রাস ও দখলদারিত্ব প্রতিরোধে প্রসাশনকে জোরালো ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ বিবৃতিতে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ঢাবি প্রসাশনকে আহ্বান জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন