২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস
২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস । ১৯৬৯ সালের এই দিনে স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী গণ অভ্যুত্থানের সময় ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই অকুতোভয় লড়াকু।
শহীদ আসাদ এর পুরো নাম আমানউল্লাহ মোহাম্মদ আসাদ। ১৯৪২ সালে নরসিংদী জেলা তাঁর জন্ম । ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাষ্টার্স করছিলেন। আসাদ ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভাবে ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর ঢাকা হল শাখা প্রেসিডেন্ট ছিলেন।
৬৬’র ৬ দফার পর পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফার ভিত্তিতে আন্দোলন শুরু করে। ছাত্র সমাজের তীব্র আন্দোলনের কারণে ১৯৬৯ এ এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ মিটিং করে। এ মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ দফার দাবিতে ২০ জানুয়ারি হরতাল পালনের।
ছাত্র সমাজ পূর্ব পাকিস্তানের সকল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা দেয়। গভর্নর মোনায়েম খান ২০ জানুয়ারি ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। পাকিস্তান পুলিশ থেকে বলা হয় শহরের কোথাও চার জনের বেশি লোক একসাথে বের হলে তাদের গ্রেফতার করা হবে। ২০ তারিখ ঢাবি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কলেজের প্রায় ১০ হাজার ছাত্র ছাত্রী জড়ো হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে শহরে মিছিল বের করে।
ওই মিছিল মেডিকেল কলেজের সামনের সড়কে এসে পোছলে সেখানে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। ছাত্ররা বিছিন্ন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর আসাদসহ কিছু ছাত্র সংগঠিত হয়ে আবার মিছিল বের করে। মিছিলটি ঢাকা হলের পাশে দিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। তখন একজন পুলিশ অফিসার ওই মিছিলের নেতৃত্ব প্রদানকারী আসাদকে বনেট দিয়ে আহত করে রাস্তায় ফেলে দেন। কিছুক্ষণ পর আহত আসাদকে খুব কাছে থেকে পুলিশ গুলি করে। পুলিশের গুলিতে ঢাকা মেডিকেলের বর্তমান জরুরী বিভাগের সামনে আসাদ শহীদ হন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।