somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারকে গরিবমুখী নীতি বাস্তবায়ন করতে হবে: মনজুরুল আহসান খান

২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ক্রমাতগত জনজীবনে সঙ্কট বাড়ছে। সরকারকে গরিবমুখী নীতি বাস্তবায়ন করতে হবে। এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা দিনে দিনে কমছে। মনজুর সরকারকে গরিবমুখী উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
২০ জানুয়ারি মুক্তাঙ্গনে পার্টির ঢাকা কমিটি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ২০ জানুয়ারি পল্টন বোমা হত্যাকাণ্ডের নবম বার্ষিকী উপলক্ষে এ জনসভা ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং জাহিদ হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সভপতি ইদ্রিস আলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ঢাকা কমিটির নেত্রী রেহানা মল্লিক, ট্যানারি শ্রমিক নেতা আক্তার হোসেন, গার্মেন্ট নেত্রী নাসিমা আক্তার, ক্ষেতমজুর নেত্রী রহিমা প্রমুখ।
সভায় মনজুর বলেন, সিপিবি প্রথম রাজনৈতিক দল যাদের ওপরে বোমা হামলা হয়। সেই হামলার আরো বিচার হয় নি। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করেছে। তিনি অবিলম্বে পল্টন, উদীচী, ছায়ানটসহ সকল বোমা হামলার বিচার দাবি করে বলেন, এসব হামলায় যারা আহত হয়েছেন তাদের সরকারের তরফ থেকে নিয়মিত সাহায্য-সহযোগিতা করতে হবে।
তিনি সরকারের বাজার অর্থনিতির সমালচনা করে বলেন, বাজার অর্থনীতির ভূত যতদিন ব্যবসায়ীদের ঘাড়ে থাকবে এবং তারা যতদিন সরকার ও প্রশাসনকে প্রভাবিত করবে ততদিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যাবে না।
মনজুর বলেন, সরকারকে অবিলম্বে সারাদেশে রেশনিংসহ গণবণ্টন ব্যবস্থা গড়ে তোলতে হবে। তিনি ঢাকাসহ সারা দেশে গ্যাসের যে সঙ্কট তা মোকাবেলায় বাপেক্সকে শক্তিশালী করা ও গ্যাস চুরি ও অপচয় রোধের বিরুদ্ধে জোরদার অভিযান চালানোর আহ্বান জানান। মনজুর ঢাকা শহরের বস্তিবাসীদের জন্য গৃহায়ন কর্মসূচির কথাও উল্লেখ করেন।
জনসভায় মনজুর বর্তমান ট্রেড ইউনিয়ন কার্যক্রমে দলীয়করণের নিন্দা জানিয়ে বলেন, দেশের আইন ও আন্তর্জাতিক কনভেনশন অনুসারে শ্রমিকদের স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। তাদের রেজিস্ট্রেশন নিয়ে নানা টালবাহানা হচ্ছে।
তিনি বলেন, সরকার পে-কমিশন করেছে কিন্তু ওয়েজ কমিশন করে নি। বিদ্যমান বেতন বৈষম্য ও পুলিশের মধ্যে বেতন বৈষম্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভারত-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে জনসভায় মনজুর বলেন, এটা ভালোর দিকে যাত্রার শুরু। তবে একশভাগ সফল বলে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। ভারতসহ প্রতিবেশী ও নিকটবর্তী দেশসমূহের সাথে সর্বক্ষেত্রে জাতীয় স্বার্থ বজায় রেখে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন।
তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরকে আঞ্চলিকভাবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কথা উল্লেখ করে মনজুর বলেন, অতীতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র হয়েছিল। বামপন্থী প্রগতিশীলরা সংগ্রামের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে।
মনজুর আরো বলেন, পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়িত হলে ফেনী ভারতের অংশ হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি উঠবে বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের অন্ধ ভারত-বিরোধিতা বাংলাদেশের স্বার্থে নয় অন্য কোনো দেশের স্বার্থে তারা করছে বলে মনজুর অভিযোগ করেন।
তিনি বলেন, ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি এবং ইসরাইলের সাথে স্ট্র্যাটেজিক ঐক্য শুধু ভারতবাসীর জন্য নয়, বাংলাদেশের জন্যও উদ্বেগের কারণ। ভারত-বাংলাদেশসহ সার্ক দেশগুলোর পাস্পারিক সহযোগিতা বৃদ্ধি করে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে বলে মনজুর জনসভায় বলেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×