somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার বিচার ও ছাত্রীদের দাবি মেনে নেয়ার দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
৩০জানুয়ারি বেলা ১২.৩০টায় মধুর কেন্টিন থেকে মিছিল প্রগতিশীল ছাত্রজোটের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায়এসে সমাবেশ করে।
ছাত্র জোটের সমন্বয়কারী সংগঠন ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেবের সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মলয় সরকারের পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুদ্দিন কবির আতিক, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ব আব্দুল রউফ।
বক্তারা বলেন, ইডেন কলেজে আবাসিক হলগুলোর ডাইনিং বাণিজ্যিকীকরণ অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইডেনে আন্দোলনরত ছাত্রীদের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ইডেন কলেজের আন্দোলনরত ছাত্রীদের সকল দাবি মেনে নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে নেয়ার আহবান জানান এবং সারাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।



৩১ জানুয়ারি রাজধানীতে গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন

ডেমরা-শ্যামপুর পানি বিদ্যুৎ সংগ্রাম কমিটির উদ্যোগে ৩১ জানুয়ারি রাজধানীতে গ্যাস সংকটের প্রতিবাদে বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ডেমরা-শ্যামপুর পানি বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহবায়ক মোসলেহ উদ্দিন মাসুদ ৩০জানুয়ারি এক বিবৃতীতে জানান, ডিএনডি বাঁধ এলাকাসহ রাজধানী ঢাকাতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের অভাবের কারণে জনজীবন বিপন্ন। এই অবস্থা থেকে নগরবাসী পরিত্রাণ চায়।
তিনি বিবৃতীতে বলেন, অবিলম্বে এই সংকট মোকাবেলা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন কর্মসূচী।
তিনি এই কর্মসূচীতে ভুক্তভোগী সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×