তুমি ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছ। আজ তুমি উনিশ পেরিয়ে বিশে পা রাখছো তুমি এখন অনেক বড়। আর সেই সাথে তোমার আশা আকাঙ্ক্ষার, চিন্তা চেতনা সবই বড় হয়ে গেছে। আজ তুমি বুঝতে শিখেছো তোমার মনটা অনেক বড় হয়েছে। তোমার মন আজ অনেক কিছু বুঝে অনেক কিছু খোঁজে।
তুমি যত বড় হও, তোমার মেধা মননশীলতার যতই বিকাশ ঘটুক, আমার কাছে তুমি সেই তুমি, তোমার জীবনের প্রথম দিন তুমি যে রকম ছিলে আজো তুমি আমার কাছে সেই রকম আছ।
তুমি একটা কথা সবসময় মনে রেখো, তুমি যেখানেই যাও, যেখানেই থাক যত উপরে বা যত দূরে আমার আকাশ পুরোটাই। এই আকাশেই তোমাকে উড়তে হবে, এই আকাশেই তোমাকে ভাসতে হবে।
আমার আকাশ এই গল্পটা আমাকে প্রথম বলেছিল, আমার বাবা। আমি ঢাবিতে ভর্তি হওয়ার পরে যখন বাড়ি থেকে একেবারে চলে আসবো সে মুহূর্তে আমার বাবা ধমকের সুরে এই আদেশ দিয়েছিল।
আজ বুঝি বাবা ঠিকই বলেছে। আমি যত বড় হই না কেন বাবার চেয়ে বড় আমি হতে পারিনি, পারবো না। আর আমি যেখানে বা যত দূরে থাকি বাবার কাছেই ফিরে যেতে ইচ্ছে করে, বাবার কাছেই ফিরে যাই।
বাবা সত্যিই তুমি মহান।
তোমার সন্তান হয়ে আজ আমি গর্বিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




