somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ও নতুন ইউজার

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে মোটামুটি আমাদের সবারই অ্যাকাউন্ট আছে। সোস্যাল নেটওয়ার্ক এ সবাই যুক্ত আছি কোন না কোনভাবে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা যে নিজেকে কতটা দুঃখী মানুষ ভাবে তা বলে বোঝানো মুশকিল। আমার এক বন্ধু নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। তার কাজ বলতে এখন একটাই ফেসবুকে বসা।
কেউ চ্যাট এ থাক বা না থাক তাকে অনলাইনে থাকতেই হবে। আমি যত ব্যস্ত থাকি বা কাজ করি না কেন বলে দোস্ত একটু ফেসবুকে বসব, কাজ আছে। বলি কাজ আছে তুই একটু পরে কাজ কর। বলে না, আমি একটু(!!!!) বসব। যদি জিজ্ঞাসা করি কেউ চ্যাট এ আসবে?? কোন উত্তর নাই। লগিন করার পড় দেখলাম ঘোড়ার ডিম কেউই নাই। এই হল অবস্থা, বুঝুন। আর কোন মেয়ের আইডি দেখলে তাকে রিকুয়েস্ট পাঠানো, এস এম এস পাঠানো থেকে বিরত রাখা সম্ভব নয়। সেটা ফেইক হোক আর রিয়াল হোক তাকে তার ফ্রেন্ড হতেই হবে। তার কাছে ব্যাপারটা অনেকটা এরকম তোমরা লীলা খেলা আমি করলে পাপ। তাকে বোঝাই দোস্ত যাদের কে আমি চিনি আমি তাদেরকে রিকুয়েস্ট পাঠাই। অপরিচিতকে যে পাঠাই না তা না কিন্তু ফেইক কিনা সেটা দেখে পাঠাই। তার ভাষ্য আমি যা ইচ্ছা করব তোর কি সমস্যা? তোর পিসি বলে ভাব নিস?


আর নতুন ইউজারদের পাশে বসে তার কাজ করা দেখাটা যে কতটা কষ্টকর তা যারা দেখেছে তারাই বলতে পারবে। একবার প্রোফাইল দেখে তো আর একবার হোম পেজ দেখে। আবার দেখে প্রোফাইল। আবার হোমে গিয়ে পুরাতন পোস্ট গুলো এমন ভাবে দেখে যেন কোন ইনফর্মেশন বাদ না যায়। ভাব দেখে মনে হয় কাল তার হোম পেজ এর উপর এক্সাম আছে। হোম পেজ শেষ হলে ফ্রেন্ডলিস্ট দেখা শুরু হয়। তারপর ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্ট দেখা শুরু করে।
এর মধ্যে কোন সেক্সি মেয়ের প্রোফাইল বা ছবি পাইলেই হইসে, ওইটা নিয়া আজাইরা কত প্যাঁচাল, বারবার সেই পেজ দেখা। এক কথায় পেইনফুল।

এই কাজ পাশে বসে দেখা কতটা কষ্টকর একবার ভাবুন?


এদের দেখাদেখি আরও বন্ধুগণ ফেসবুকের প্রেমে পড়ে। তাদের আবদার আমারও একটা আইডি থাকা চাই। যে কোন মুল্যে। আপনি খাইতে চাইলেও খাওয়াবে। শুধু একটা আইডি চাই। এরপর হয়ত ভুল করেও কোনদিন ফেসবুকে লগিন করবে না। তারপর হুট করে উড়ে এসে জুড়ে বসে বলবে দোস্ত আমার একটা অ্যাকাউন্ট ছিল কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি। তারপর আবার ঘ্যান ঘ্যান। আবার অনেকের কাছে এটা প্রেম করার উত্তম জায়গা।

আমরা ফেসবুক ইউজ করি ঠিক আছে কিন্তু এভাবে আমার বন্ধুর মত করে করা মনে হয় ঠিক না। এটা সামাজিক সাইট। তাই একজন অপরিচিতকে অ্যাড করতেই পারেন কিন্তু সেটা যদি গণ হারে হয় সেটা মনে হয় ঠিক না। অনেকে বলতেই পারেন আমাকে কেউ পছন্দ না করলে সে আমাকে রিমুভ করে দিতে পারে। কিন্তু ভাইয়া আপনাকে অ্যাড করে সে তো কোন পাপ করে নাই তাহলে আপনি কেন তাকে শুধু শুধু পেইন দিবেন?

কথাগুলো মনে হয় ভেবে দেখা উচিত।

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×