এভাবে-সেভাবে চলছে সময়।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এভাবেই,
দুরন্ত ইচ্ছার হাত ধরে
মায়াময় কোনো স্বপ্নের ঘোরে
নিজেকে ভালোবাসি
তোমাকে ভালোবাসতে যাই,
অস্বীকার করি পৃথিবীকে
আমি তোমাকে ভেবে ভেবে
অনবরত।
কাব্যহীন, রংজলা বসন্তের সুরে
আমার আকশে ভাসে
মাধবীলতার সঙীত
কৃষ্নচূড়ার গান।
হঠাৎ সব কালো হয়ে
জমতে থাকে ঘৃনার লাভা,
জমে কঠিন হতে হতে
আবার সে হয়ে যায়
ভালোবাসার পর্বত।
এত আলো লুব্ধকের চোখে!
অথচ,
অন্ধকারকে হঠাৎ অন্ধকারই মনে হয়।
আমি হারিয়ে ফেলি আমাকে।
সেই পলকের আলো খুঁজে ফিরি
সময়ের জটিল হিসেবে।
কেউ কেউ বলেছিলো
ওটা ছিলো তোমার দেয়া স্বপ্ন
তাই এত অন্ধকার আজ
চারদিক ছড়ানো।
সেভাবেই,
আমি আবার ফিরে আসি
আমার পৃথিবীতে
স্বপ্ন কাটিয়ে।
এভাবে, সেভাবে চলছে
অনবরত আমার
বেহিসেবি সময়।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন