somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অঙ্ক, প্রদত্ত উত্তর এবং আমার প্রশ্ন

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্ন মাধ্যমিক শ্রেণীর পাটিগণিতের একটি প্রশ্ন এরকম:

'একটি পাত্রের মিশ্রণে পাউডার দুধ ও পানির ওজনের অনুপাত ৫ ঃ ৬। অপর একটি পাত্রের মিশ্রণে পানি ও চিনির ওজনের অনুপাত ৭ ঃ ৪। দুইটি পাত্রের মিশ্রণ একত্র করলে দুধ, পানি ও চিনির ওজনের অনুপাত কত হবে ?'

এর উত্তর উক্ত বইয়ে দেওয়া আছে ৩৫ ঃ ৪২ ঃ ২৪।

আমার মতে প্রদত্ত উত্তরটি ভুল। এর সঠিক উত্তর হবে ৫ ঃ ১৩ ঃ ৪।

কারণ, প্রদত্ত প্রশ্নে প্রথম পাত্রে চিনি এবং পরের পাত্রে দুধ আছে এমন কথা উল্লেখ নেই। তাই দু'টি পাত্রের মিশ্রণ একত্র করলে দুধ আর চিনির পরিমাণ বা অনুপাত বৃদ্ধি পাবে না। শুধু পানির পরিমাণ বা অনুপাত বৃদ্ধি পাবে। যেহেতু দু'টি পাত্রেই পানি আছে।

আর যদি বইয়ে প্রদত্ত উত্তরটি সঠিক ধরা হয়, তা হলে প্রশ্নটির ভাষা পরিবর্তন করতে হবে। সে ক্ষেত্রে পাত্র দু'টি নয়, একটি ধরতে হবে এবং একটি পাত্রেই তিনটি উপাদানের (দুধ, পানি ও চিনি) মিশ্রণ আছে বলে ধরে নিতে হবে। তখন প্রশ্ন হবে এরকম:

দুধ, পানি ও চিনি মিশ্রিত একটি পাত্রে দুধ ও পানির ওজনের অনুপাত ৫ ঃ ৬ এবং পানি ও চিনির ওজনের অনুপাত ৭ ঃ ৪। পাত্রটিতে দুধ, পানি ও চিনির ওজনের অনুপাত কত হবে ?

এ ব্যাপারে ব্লগারেদর মতামত চাই।

(লেখাটিতে বিসর্গ বর্ণকে অনুপাতের চিহ্ন হিসাবে দিয়েছি, কিন্তু ঠিকমতো আসছে না। আমার মতে কোলন [:] কে অনুপাতের চিহ্ন হিসাবে দেওয়া উচিত নয়)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×