somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হোমস্টোন আদিবাসী মেলা ২০১০' এবং বাঙালি জাতীয়তা

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল বিষয়ে যাওয়ার আগে কিছুটা ব্যক্তিগত প্রসঙ্গের অবতারণা করতে হচ্ছে বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, ব্লগাররা বিরক্তবোধ করলেও বিহঃপ্রকাশ করবেন না।
আপনারা আমার যে নিকটা দেখছেন সেটা আমার লেখক নাম। এর প্রথম তিন শব্দ (মং হ্লা প্রু) আমার পিতৃপ্রদত্ত নাম এবং একই সঙ্গে সার্টিফিকেট নামও। আর শেষ শব্দটি (পিন্টু) আমার বাঙালি ডাকনাম। এই নামে বাঙালি সহপাঠী এবং লেখক ও সাংবাদিক বন্ধুরা আমাকে ডেকে থাকেন, বিশেষ করে যাঁরা আমার পিতৃপ্রদত্ত নামের সঠিক উচ্চারণ করতে পারেন না।
আপনারা আমার নাম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে, আমি বাংলা ভাষাভাষি তথা বাঙালি জনগোষ্ঠীর কেউ নই। আমি জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় ও সংস্কৃতিগতভাবে সংখ্যালঘু অর্থাৎ ক্ষুদ্র জাতিসত্তার একজন সদস্য।
এবার বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে আমার অবস্থানটা একটু পরিষ্কার করি। আমি বৃহত্তর রাজনৈতিক দলগুলোর কোনোটারই সক্রিয় কিংবা নিষ্ক্রিয় কর্মী নই, এমন-কী বাঁধা সমর্থকও নই। তবে 'নাই মামার চেয়ে কানা মামা ভালো'-- এভাবে দেখলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড ও সামগ্রিক কর্মসূচি ক্ষুদ্র জাতিসত্তা তথা আদিবাসী-বান্ধব বলে আমার মনে হয়। এখানে বলে রাখা ভালো যে, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত।
এবার মূল বিষয়ে আসা যাক। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে 'চ্যানেল আই' আয়োজিত দিনব্যাপী আজকের 'হোমস্টোন আদিবাসী মেলা ২০১০'-এর শুভ উদ্বোধন করতে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন,'আমরা ভিন্ন-ভিন্ন জাতিসত্তার, কিন্তু সবাই বাংলা ভাষাভাষি অর্থাৎ বাঙালি...।' অনুষ্ঠানের উপস্থাপকদ্বয়ও (বাশার এবং ব্রাউনিয়া) বেশ ক'বার বলেছেন যে, আদিবাসীদের ভাষা বাংলা এবং এসব আদিবাসীর সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে কিংবা এগুলো বাঙালি সংস্কৃতির অংশ।
এখন আমার প্রশ্ন, বাঙালি কারা? এ ব্যাপারে আমার ক্ষুদ্র জ্ঞান ও কিঞ্চিৎ পড়াশোনায় আমি যা বুঝি তা হল, যাঁরা বাংলায় কথা বলেন অর্থাৎ যাঁদের মাতৃভাষা বাংলা তাঁরাই বাঙালি। তা হলে, এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসী বাঙালি হয় কী করে? তাঁরা তো নিজেদের মধ্যে বাংলায় কথা বলেন না। তাঁদের নিজস্ব ভাষা রয়েছে, এমন-কী প্রায় সকল আদিবাসীরই যেখানে লিপি বা বর্ণমালা রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় সংসদে চাকমা প্রতিনিধি মানবেন্দ্র লারমাকে বাঙালি হয়ে যেতে বলে যে ভুল করেছিলেন, স্বাধীনতার ঊনচল্লিশ বছর পরেও কি সেই একই ভুলের পুনরাবৃত্তি চলতে থাকবে?
এখানে বলে রাখা ভালো যে, বাংলা ভাষা কিংবা বাঙালি জাতীয়তা-- কোনোটার প্রতি আমার বিন্দুমাত্র বিরূপ মনোভাব নেই। বরং তথাকথিত বাঙালির তুলনায় বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তার প্রতি আমার যে সম্মান তা শতভাগ অকৃত্রিম এবং নিখাদ বলে আমি দাবি করতে পারি।
যেখানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের অনেক বিষয় নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে, সেখানে একুশ শতকের প্রথম দশকের শেষ প্রান্তে এসে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলো তথা আদিবাসীদের বাঙালি জাতীয়তার ছায়াতলে সমবেত হওয়ার আওয়ামী লীগের যে আহ্বান (অনেকটা ভাঙা রেকর্ডের মতো), তা রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান সমর্থন করে কি না?
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×