somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

GrameenPhone–এর কাছে ব্যবসা মুখ্য, পরিষেবা গৌণ

২৮ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম দেখে আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন যে, GrameenPhone–এর গুণগান গাইতে আমি এই পোস্টখানা লিখছি না। কিছুদিন আগে পর্যন্ত ভয়েস কলের ট্যারিফ সবচেয়ে বেশি ছিল GrameenPhone–এর। সম্প্রতি তারা ‘সহজ’ নামের নতুন প্যাকেজ ছেড়েছে, যার ট্যারিফ দিন-রাত ২৪ ঘণ্টার জন্য (ভ্যাট ছাড়া) ০.৭৯ টাকা/মিনিট। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য নেটওয়ার্ক এবং গতির ক্ষেত্রে GrameenPhone–ই শ্রেয়। তাই গত প্রায় এক বছর ধরে আমি GrameenPhone–এর P6 প্যাকেজ ব্যবহার করছি।
আমার 1GB প্যাকেজ মেয়াদের (৩০ দিন) আগে শেষ হয়ে যেত। আর শেষ হয়ে গেলে ৩৫০.০০ টাকা রিফিল করে শুধু Y লিখে 5000–এ সেন্ড করে দিলেই হয়ে যেত এত দিন। কিন্তু এ বার সেভাবে হল না। অন্যান্য বারের মতো এবারও প্রথমে Y লিখে 5000–এ সেন্ড করার পর ফিরতি মেসেজে জানাল যে, P1/P2/P3/... লিখে 5000–এ সেন্ড করতে হবে। অতঃপর তা-ই করা হল। এবার ফিরতি মেসেজে জানাল যে, Y লিখে 5000–এ সেন্ড করতে হবে। ইতিমধ্যে দুটো মেসেজের চার্জ ৪.৬০ টাকা কাটার পর আমার ব্যালেন্স থাকল ৩৪৫.৪০ টাকা। এমতাবস্থায় যদি Y লিখে 5000–এ আর একটা মেসেজ পাঠাই, তখন ফিরতি মেসেজ আসত এ রকম : P6 প্যাকেজের জন্য আপনার ব্যালেন্স পর্যাপ্ত নয়। কারণ, তৃতীয় মেসেজটা পাঠানোর পর আমার ব্যালেন্স থাকত ৩৪৩.১০ টাকা ( P6 প্যাকেজের চার্জ ভ্যাটসহ ৩৪৫.০০ টাকা)। আমার এ রকম ভোগান্তি হয়েছিল মোবাইলের মাধ্যমে P4 প্যাকেজ ব্যবহারের সময়।
পরিশেষে, আরও ১০.০০ টাকা রিফিল করে Y লিখে 5000–এ সেন্ড করে প্যাকেজটা কার্যকর করতে হল। GrameenPhone যদি সত্যিকার অর্থে পরিষেবাকে অগ্রাধিকার দিত, তা হলে 1GB/মেয়াদ শেষ হওয়ার পর পর্যাপ্ত (৩৪৫.০০) টাকা রিফিল হওয়া মাত্রই পুনরায় স্বয়ংক্রিয়ভাবে P6/1GB প্যাকেজ অ্যাক্টিভেট করে দিত। কিন্তু GrameenPhone তা করছে না। কারণ, তাদের কাছে পরিষেবা নয়, ব্যবসাটাই মুখ্য। আর একটা ব্যাপার, GrameenPhone-সহ অন্যান্য অপারেটরের সাধারণ SMS ট্যারিফ ভ্যাটসহ ১.১৫ টাকা কিংবা তারও কম। কিন্তু চার অঙ্কের বিশেষ-বিশেষ নম্বরে SMS সেন্ড করলে ভ্যাটসহ ২.৩০ টাকা কাটা হয় কেন, তা আমার বোধগম্য হচ্ছে না।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×