তেজগাঁও সাইকেল লাইফ এক্সক্লুসিভ থেকে ভেলোস লিজিওন ৩০ সাইকেলটা নিলাম।এবং ঢাকার রাস্তায় প্রথমবারের মত সাইকেল চালিয়ে বাসায় চলে এলাম।সাইকেলের সাথে বেল,মার্টগার্ট না থাকায় কিছুটা বিড়ম্বনাতো ছিলোই।তবে অভিজ্ঞতাটা অসাধারণ!
আগে গ্রামের বাড়িতে গেলে সাইকেল থাকলে "আর কিছু চাইনা" অবস্থা ছিলো!
একটু বড় হওয়ার পর যতদিন থাকতাম গ্রামে(বছরে প্রায় চার/পাচ দিন)একটা সাইকেল পুরো সময়ের জন্য ভাড়া নিয়ে রাখতাম।
আলহামদুলিল্লাহ এখন সবসময়ের জন্য সাইকেল হয়ে গেলো।
অবশ্য সাইকেলটা কেনা হয়েছে মাদরাসায় যাতায়াতের সুবিধার্থে।
দাম পড়েছে ষোলো হাজার টাকা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





