somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হাতের শাঁখা ভেঙে ফেল, না হয় ধর্ষণ করব'

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত-শিবির ক্যাডারদের এমন হুমকির মুখে বাঁশখালী পৌরসভার জলদী গ্রামের ধোপাপাড়ার এক গৃহবধূ তার হাতে থাকা শাঁখাও ভেঙে ফেললেন। তবু নিস্তার পাননি। তার মতো আরো কয়েকজন গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে ক্ষান্ত হয়নি ওরা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় একে একে সাতটি বসতঘর ও আশ্রম। এই দৃশ্য দেখে ওই পাড়ায় শীলকূপ থেকে বেড়াতে আসা দয়ালহরি (৬০) প্রথমে টয়লেটে আত্মগোপন করেন। এক পর্যায়ে পাশের পুকুরে ডুব দিয়ে বাঁচার চেষ্টাও চালান। রেহাই মিলল না। পুকুর থেকে উঠিয়ে উপর্যুপরি লাঠির আঘাতে পিটিয়ে মেরে ফেলা হল তাকে।
বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বাঁশখালীতে জামায়াত-শিবির ক্যাডারদের তাণ্ডবের এতটুকুন বর্ণনা দিয়েই কান্নায় ভেঙে পড়লেন ধোপাপাড়ার বাসিন্দারা। আর কথা বলার শক্তি পেলেন না। ধোপাপাড়ার মতো উপজেলার বিভিন্ন এলাকায় নারকীয় তাণ্ডব চালায় কয়েক হাজার ক্যাডার। বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার ভোরে সশস্ত্র হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে উপজেলা সদর এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রশাসনের ৪২ বছরের গুরুত্বপূর্ণ নথিপত্র ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আদালতের ৮ হাজার মামলার নথিপত্রের স্মৃতিচিহ্নও নেই।
হামলাকারীরা উপজেলা সদরের ধোপাপাড়ার সাত বসতঘর, অদ্বৈতানন্দ আশ্রম, লোকনাথ আশ্রম ও ১৮টি দোকানঘর পুড়িয়ে দেয়। নাপোড়া জলদাসপাড়া কালিবাড়িসহ চার শতাধিক দোকানঘরে লুটপাট ও ভাঙচূর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং থানা পুলিশের দুটি গাড়িসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর হয়। ঘটনার পর থেকে বাঁশখালীজুড়ে আতংক বিরাজ করছে। ভয়-আতংকে অধিকাংশ জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে।
হামলায় নিহত দয়ালহরি শীলের মেয়ে সবিতা সুশীল কালের কণ্ঠকে বলেন, 'বাবাকে সন্ত্রাসীরা লাঠি দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলেছে। হত্যার পর তারা উল্লাস করছিল। আমরা আতংকে রয়েছি। ঘরে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।'
উপজেলা সদর জলদী, বৈলছড়ি, গুনাগরি, চেচুরিয়া, শীলকূপ, বাহারছড়া, নাপোড়া, প্রেমবাজার, রামদাস মুন্সির হাট এলাকার ক্ষতিগ্রস্ত মায়ের আশীর্বাদ ট্রেডার্সের মালিক বাবুন দাশ, নুপুর দাশ, মো. আশরাফ আলী, মৃদুল দত্ত, অশোক দাশ, পরীক্ষিত দেসহ প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা বললেন, 'সশস্ত্র সন্ত্রাসীদের হামলা খুবই জঘন্যতম ছিল। তারা দোকানের লাখ লাখ টাকার মালামাল লুট করে এবং চলে যাওয়ার সময় অগ্নিসংযোগ করে।'
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, 'সবকিছু সুকৌশলে দেখা হচ্ছে। আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দোষীদের একটা একটা করে খুঁজে বের করবই।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবি্বর ইকবাল বলেন, 'বাঁশখালীতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে তা অতীতের সব ইতিহাসকে হার মানিয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'
গতকাল সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সরকারি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বইয়ের গুদামে আগুন দেওয়ায় কয়েক হাজার বই পুড়ে গেছে। মামলার নথিপত্র পুড়ে যাওয়ায় ফৌজদারি ও দেওয়ানি আদালতের ৮ হাজার মামলার অনেক বাদী-বিবাদী আদালত চত্বরে আর্তনাদ করছেন, কান্নায় ভেঙে পড়ছেন। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, সদর থানা ও রামদাস পুলিশ ফাঁড়ি, উপজেলা ভাইস চেয়ারম্যান অফিস, কৃষি অফিস, প্রকৌশলী অফিস, প্রকল্প অফিস, শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পৌরসভা কার্যালয়সহ অন্তত ৪৭টি সরকারি অফিসে। এসব অফিসে দরজা, জানালা ও আসবাবপত্রের অস্তিত্বও নেই। দোকানে দোকানে হামলা চালিয়ে দুই শতাধিক বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলা হয়েছে।

Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×