আজ তার ভান্ডারে
সহস্র সহস্র পরশ পাথর...!!
নিমিষে সে পারে তার
কবিতায় এক যুগের সৃষ্টি দিতে
কত সহস্র মানুষের মনে হাতিয়ার তুলে দিতে !
কবি আজ পারে আকাশের বুকে
আলোর ঝর্না ঝরাতে
কখনও মেঘে ভেসে রংধনু ছোঁয়ে দিতে ...!
কবি আজ পারে তার আধমরা গাছে
ফুলের মেলা বসাতে
পারে সে গাছের ঢালে
কিশোরির মন দোলাতে ।
আজ সে পারে মরা ঝিলে শাপলা ফোটাতে
পারে টিয়ের গলায় সুর বাঁধতে
পারে শত ভলোবাসায় রং ঢালতে,
শুধু পারে না তার কবিতার
প্রেয়সীকে সম্মুখে আনতে
পারে না দু'চোখের জল দিয়ে
তাকে ছোঁয়ে দিতে,
পারে না সে দুঃখ গুলিকে কৌটয় ভরে তালা দিতে !!
কবি তুমি সকলের,
তোমার সকল সৃষ্টির মাঝে
প্রেয়সীকে ছোঁয়ে দিও
আপন করে কাছে পেও !!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



