দেখতে দেখতে ফেলানী হত্যার পাঁচ বছর পার হয়ে গেলো। ভেবেছিলাম, ফেলানী হত্যার বিচার চেয়ে সবাইকে এস.এম.এস পাঠিয়ে মানব বন্ধনে আসতে বলবো। কিন্তু এস.এম.এস পাঠাতে যেয়ে দেখি আমার এয়ারটেল নাম্বারে ব্যালেন্স খালি। কোন ফাকে যে ব্যালেন্স শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না। শালার ইন্ডিয়ান মোবাইল অপারেটর!! খালি টিভিতে অ্যাড দিতেই উস্তাদ। সার্ভিসের বেলায় কচু।
যাইহোক, ভাবলাম নিজেই ভারতীয় দূতাবাসের সামনে মানব বন্ধন করবো। নিজেই গ্যারেজ থেকে পালসার হোন্ডা বের করলাম। কিন্তু স্টার্ট দিতে যেয়ে দেখি ঠিকমত স্টার্ট হচ্ছে না। তিন বছর আগে বেনাপোল সীমান্ত থেকে কিনেছিলাম। আরেক বা*র ইন্ডিয়ান মাল। তিন বছরেই আয়ু শেষ। এরপর ঠেলতে ঠেলতে কাছের একটা সার্ভিস সেন্টারে গছায় এসে ভাবলাম দুপুরের খাওয়া শেষ করে না হয় ভারতীয় দূতাবাস ঘেরাও দেয়া যাবে। খেতে খেতে টিভির সামনে বসলাম। তখন এমটিভিতে হানি সিঙ্গের গান দেখাচ্ছে। গানটা শুনতে ভালই লাগলো। চার বোতল ভদকা। খাওয়ার পর পিসির সামনে বসলাম। কয়েকদিন আগে বজরঙ্গি ভাইজান মুভিটা ডাউনলোড করেছিলাম। সেইইইইরাম মুভি। সালমান খান তো আর অনন্ত জলিল না, যে পম গানা টাইপ মুভি করবে। মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত ৮টা বাজে। আরে, একটু পরে তো বিগবস দেখাবে। আবার চলে আসলাম টিভির সামনে। কিভাবে যে রাত ১০টা বাজলো টেরই পেলাম না। থাক এতো রাতে তো আর দূতাবাস ঘেরাও দেয়া যায় না।
কি আর করা!! বোন ফেলানী তুই আমাদের এই অধম ভাইদের ক্ষমা করিস। আমরা তোর খুনের বিচার করতে পারলাম না। কিন্তু দেখিস, একদিন ঠিকই এই খুনের বদলা নেব। তখন আমাদের টয়লেট না থাকলেও আমেরিকার মত পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকবে। তখন আমরা ভাতের পয়সা বাঁচিয়ে নেপচুন গ্রহে নভোযান পাঠাবো। তখন আমরা ঠিকই শালার ইন্ডিয়াকে দেখিয়ে দেব আমরা কি জিনিস

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


