আন্দোলনে নিজে শরিক হতে না পারলেও যেই সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের প্রতি আকুন্ঠ সমর্থন জানাই। তোমরাই পারবে এই পচে যাওয়া রাষ্ট্রকে আবার মেরামত করতে। একজন শুভাকাঙ্খী হিসেবে বলতে চাই তোমরা যারা আজ নয় দফার দাবীতে রাজপথে তাদের জন্য:
১. তোমরা না খেয়ে আছ সকাল থেকে রাত আমরা জানি তবুও কোন দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেয়া খাবার নিও না। বাড়ি থেকে আসবার সময় পানির বোতল, স্যালাইন, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ব্যাগে নিয়ে এসো।
২. ভুলেও কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য নিও না, কোন মঞ্চ তৈরী করতে যেও না। যেখানে তোমরা দাঁড়াবে সেখানেই মঞ্চ।
৩. মাইক, কাপড়ের ব্যানার বা এমন কোন প্রচারনা সরঞ্জাম যার জন্য টাকার দরকার তা করতে যেও না। তোমাদের সাহসী চিৎকার এমনিতেই বিশ্ববাসী শুনতে পারছে।
৪. কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে তোমাদের কাতারে দাঁড়াতে দিও না। তারা যদি কিছু করতেই চায় তারা তাদের অবস্থান থেকে করুক।
৫. তোমাদের ভেতর কেউ যদি গালি দিয়ে, অশ্লীল বাক্য দিয়ে প্লাকারড বা ব্যানার লেখে সাথে সাথে তা ছিড়ে ফেলো। তোমাদের বিতর্কিত করবার জন্য অনেকেই ইচ্ছাকৃত ভাবে এসব করতে পারে।
৬. আমাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকো। যেই ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছ তার বাইরের কোন বিষয় নিয়ে কথা বলতে যেও না।
আশা করি এই আন্দোলন বিফলে যাবে না। যদিও গণ আন্দোলনকে কিভাবে পচিয়ে দিতে হয় এই ব্যাপারে বর্তমান সরকার খুবই পারদর্শী।
আমরা গর্বিত তোমাদের জন্য।
আমি জানি আন্দোলনকারীদের কেউ কেউ হয়তো সামুতেও আছে। তাদের মাধ্যমে এই বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


