কাজের শেষে ঘরে ফির এল জার্মান । বউ তাকে খেতে দিল ঝলসানো মাংস আর বিয়ার । ডিনার করে সে শুয়ে পড়ল বউকে জড়িয়ে ধরে । তারা সুখী ।
কাজকর্ম সেরে ইংরেজ ফিরে এল সন্ধ্যাবেলায় । স্ত্রীর সঙ্গে ডিনার করে কুকুরকে নিয়ে একটু বেড়াতে বেরোল সে । তারপর ফিরে এসে বউকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে । তারা সুখী ।
হাড়ভাঙা খাটুনি খেটে বাড়ি ফিরল ফরাসি । বউকে ঘরে পেল না । এক বোতল শ্যাম্পেন নিয়ে সে চলল প্রেমিকার কাছে । তারা সুখী।
কাজের শেষে বাড়ি ফিরল উগান্ডার দম্পতি । বেশ একচোট ঝগড়া হল দু’জনের মধ্যে । ডিনারের প্রশ্নই ওঠে না । কারণ ঘরে খাওয়ার মতো কিছু নেই । তাই পরস্পরের দিকে পিঠ ফিরিয়ে বিছানায় শুয়ে পড়ল তারা । মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ ।
-- কে ?
-- আমরা গোয়েন্দা বিভাগ থেকে আসছি । দরজা খুলুন ।
দরজা খুলতে জনাদশেক লোক ঢুকল । নেতা গোছের একজন প্রশ্ন করল :
-- আপনারা মিস্টার সাগর আর মিসেস নদী তো ? গ্রেপ্তার করা হল আপনাদের ।
-- ভুল করছেন । আমরা সাগর আর নদী নই, আমরা আকাশ আর মৃত্তিকা । মিস্টার সাগর থাকেন উপরের ফ্ল্যাটে ।
দুঃখিত বলে গোয়েন্দা বিভাগের লোকজন চলে গেল । একটু পরে আকাশ আর মৃত্তিকা জানলা দিয়ে তাকিয়ে দেখল সাগর ও তার স্ত্রী নদীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ডিবি । গাড়ির দরজা বন্ধ হতেই শুয়ে পড়ল তারা দুজন।
তারাও এখন সুখী !
গল্পের সাথে এশিয়ার কোন দেশের সাম্প্রতিক অবস্থার মিল খুঁজে পেলে লেখক দায়ী নন।
#সংগৃহীত#
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


