somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারকে বিব্রত করবেন না। X(( X(

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধরুন আপনাকে ডিবি পুলিশ কোন কারণ ছাড়াই তুলে নিয়ে হাড্ডি ভাঙ্গা পিটানি দিয়েছে। এমতাবস্থায় ঘুণাক্ষরেও চিৎকার করে কান্না করে সরকারকে বিব্রত করবেন না। কারণ তাতে বিএনপি ক্ষমতায় চলে আসবে। চুপ করে ভাল ছেলেটির মত হাসিমুখে পেটানি সহ্য করুন। বিএনপি আসলে কিন্তু আরো মারতো। সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।


ধরুন আপনার ভাইকে র‍্যাবে ধরে নিয়ে দশ লাখ টাকা চেয়েছে। না দিলে তাকে ক্রসফায়ারে মেরে দেবে বলে হুমকিও দিয়েছে। আপনি সেটা আবার সাংবাদিকদের কেন বলবেন? সরকারকে বিব্রত করতে চান? চুপ থাকুন। মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন। দশ লাখের চেয়ে মুক্তিযুদ্ধ অনেক বড়। ভাইটিকে ফিরে না পেলেও বেশি কথা বলবেন না। মনে রাখবেন, স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায়। বিএনপি-জামাত আসলে আরো অনেক কিছু হতে পারতো। সেসব ভেবে আওয়ামী লীগকে পরেরবার ভোট দিন। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করবে না।


ধরুন আপনার বোনটিকে কোন আওয়ামী নেতা তুলে নিয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না। তাতে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। অপেক্ষা করুন। বোনটিকে ফেরত দেয় কিনা। ফেরত দিলে ভাববেন, বিএনপি ক্ষমতায় থাকলে তো বোনটি ফেরতই আসতো না। ভাগ্য ভাল, বোনটিকে আওয়ামী লীগ নেতা নিয়েছিল। তাই ফেরত পেলেন। মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার সপক্ষ শক্তি আছে বলেই এমনটি হলো। তাই বেশি ট্যাঁ ফুঁ করবেন না। আর বোনটিকে ফেরত না পান, ভাববেন, অন্য বোনগুলো তো অক্ষত আছে। বিএনপি থাকলে সবাইকেই তুলে নিতো। এই ভেবে দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিন। উনি আছেন বলেই এক বোনের ওপর দিয়ে গেছে। উনি না থাকলে সবগুলো বোনকেই নিয়ে যেতো। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে কথা।

সরকারকে বিব্রত করবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন। স্বাধীনতা বিরোধীরা নইলে চলে আসবে। তাই পরেরবার অবশ্যই আওয়ামী লীগকেই ভোট দিয়ে জয়যুক্ত করুন। অবশ্য কেউ ভোট না দিলেও তারাই জয়ী হবে। সেসব নিয়ে আপনি টেনশন নিয়েন না। মনীষা চক্রবর্তী বরিশালে ইলেকশন করেছিল, ভোট দিতে গিয়ে দেখেছে সব ব্যালটে নৌকায় সিল দেয়া। আপনি ভোট দিতে না গেলেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনার ভোটটি দিয়ে দেবে। কী লাভ এত কষ্ট করে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার? ভোট দিতে গিয়ে সরকারকে বিব্রত করবেন না। সরকার আপনার কষ্টের কথা ভেবে নিজেরাই ভোটটি দিয়ে নেবেন। B:-) :-B

সরকারের প্রশংসা করুন এবং জীবিত থাকুন। বলা তো যায় না..... =p~ =p~

সূত্রঃ #আব্দুল্লাহ_আল_জাবি'র দেয়াল থেকে সংগৃহীত।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×