১. নির্বাচন নিয়ে আগের মত আর কোন উৎসাহ নেই। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই করবে না। আমাদের মত আমজনতার ভাগ্যে জুটবে শুধু এক হালি কাঁচ কলা।
আমাদের মত যাদের বয়স ৩০ কিংবা তার আশে পাশে আমরা বিগত ৩টি সরকারের শাসনকাল দেখেছি। মন্দের ভাল ছিল ফখরুদ্দীন-মইন ইউ আহমেদের ২ বছর। তবে তারাও শেষের দিকে অনেক অনিয়ম করে গেছে। সুতরাং ক্ষমতায় যেই আসুক আমার কিছু আসে যায় না।
২. জামাল খাশোগি হত্যাকান্ড নিয়ে সৌদি আরব খুব নাজুক অবস্থায় আছে। এই বর্বর আরবদের একটা শিক্ষা হওয়া দরকার। যারা আমাদের মা-বোনদের সাথে পশুর মত আচরণ করে, প্রবাসী শ্রমিক ভাইদের মারধর করে তাদের জন্য বায়তুল মোকারমের সামনে মিছিল করার কোন মানে হয় না।
৩. আমরা বাংলাদেশীরা কেমন অদ্ভুত ধরণের। অন্যের বেলায় যেটা অপছন্দের নিজের বেলায় সেটা আসলে ঠিক কিভাবে যেন পছন্দের হয়ে যায়। এই যেমন ধরুন, মেয়েদের চাকরি করার বেলায়। পরের মেয়ে চাকরি করলে বলি ঘরের বউ বাইরে যেয়ে চাকরি করবে কেন? আবার নিজের মেয়ে বিসিএস পরীক্ষায় টিকলে ঠিকই খুশিতে পাড়ায় মিস্টি বিতরন করি। তখন মেয়েদের চাকরির থিউরি খাটে না। আবার সুদ-ঘুষের বেলায় অন্যের উপর যত ক্ষোভ ঝাড়ি। কিন্তু নিজে অইসব চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন কোচিং সেন্টারে দৌড় ঝাপ করি। আমাদের এই দ্বিমুখী আচরণ সত্যিই বড়ই আশ্চর্যের !!
কষ্ট করে পড়ার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


