somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেবোত্তর সম্পত্তি- নিরদ সি চৌধুরী

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর পাঁচেক আগে Autobiography of an Unknown Indian পড়ার পর থেকে নিরদ চৌধুরীর বইগুলো পরপর পড়ে ফেলার ইচ্ছা ছিল। কিছু বই জড়ো করেছিলাম, কিন্তু সময়-সুযোগের ফেরে তখন পড়ে উঠতে পারিনি। এখন চেষ্টা করছি। মাঝে অবশ্য কিছু ম্যাগাজিন-বইপত্রে বাংলা ও ইংলিশে তার দু-একটা সাক্ষাৎকার পড়া হয়েছে। মাস খানেক আগে তপন রায়চৌধুরী'র 'ইউরোপ পূণর্দর্শন' পড়ছিলাম। সেখানে নিরদ বাবুর কিছু বইয়ের উদৃতি/রেফারেন্স দেখে সেগুলো আরো একটু ঘেটে দেখার তাড়না জেঁকে বসেছে। সেইসূত্রে পড়ে শেষ করলাম 'আমার দেবোত্তর সম্পত্তি'।

'আমার দেবোত্তর সম্পত্তি' অনেকটা আত্মজীবনীর মতোই, তবে আরো বলিষ্ঠ। শৈশব, পড়াশুনা, চাকরিজীবন, রোমান্স, লেখালেখি এবং প্রবাসজীবনের চিরায়ত আনুপূর্বিক বিবরণের পাশাপাশি এই বইটিতে পেয়েছি তার জীবনচর্চা, জীবনবোধ ও দর্শনের পরিচয় যেটি মনে হয়েছে Autobiography of an Unknown Indian এর চেয়ে অনেক বিস্তৃত এবং পরিপক্ক।

'ইউরোপ পূণর্দর্শন' এর ভূমিকায় তপন রায়চৌধুরী ঊনবিংশ শতাব্দী জুড়ে বাঙালী তথা হিন্দু জাতীয়তাবাদ তাড়িত/প্রভাবিত যে সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ক্রিয়া-প্রতিক্রিয়ার উল্লেখ করেছেন, নিরদ চৌধুরীও তার লেখকজীবনের মূলমন্ত্র যে একই সূত্রে বপিত/স্থাপিত সেটার বর্ণনা ও ব্যাখ্যা সুন্দর করে দিয়েছেন। একজন ভারতীয় এবং কুলীন হিন্দু হয়েও তার অন্তর্দর্শন ছিল চলতি স্রোতের বিপরীতে। আর সেই কারণে শুরু থেকে শেষজীবন অব্দি বিরূদ্ধ-প্রতিক্রিয়ার মুখোমুখি হয়ে যাওয়ার নিয়তিও মনে হয় তিনি মাথা পেতে নিয়েছিলেন। তবে সেটি ছিল অহংবোধে পরিপূর্ণ, স্বকীয়তায় ভাস্বর।

এই সবকিছু নিয়ে উনার অভিজ্ঞতাগুলো অনেকটা স্মৃতিচারন এবং স্বীকারোক্তির বর্ণনায় উঠে এলেও সেইসব বক্তব্যের যে গভীরতা অনুধাবন করা যায় সেটি উনার সমকালীন কিংবা আধুনিক দর্শনচর্চায়ও বিরল ও দুর্লোভ। আমি বিশেষত নোট করেছি সাম্রাজ্যবাদ বিষয়ক এবং বাঙালীর সাম্রাজ্যবিরোধী মনস্তত্ত্ব নিয়ে উনার বিশ্লেষণগুলো। তাছাড়াও উনার একাধারে বাঙালী ও ইংরেজসুলভ আপাত সাংঘর্ষিক দুটি ব্যাক্তিত্ববোধের পরিপোষণের যুক্তি-তর্কও বেশ উপভোগ করেছি।

উৎসাহী বইয়ের পোকারা বইটি পড়ে দেখতে পারেন।

আমি এরপর পড়ব 'বাঙালী জীবনে রমণী', 'আত্মঘাতি বাঙালী' এবং 'আত্মঘাতি রবীন্দ্রনাথ'।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×