somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত মানবেতর জীবন যাপন করলে মানবতা রক্ষা পাবে সিসি স্বাস্থ্যকর্মীদের ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকারের স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের কর্মীদের গত ৫ মাস যাবত বেতন ভাতা বাদে দেশের জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছেন। সরকার এই প্রতিষ্ঠানের সফলতা গুণকীর্তন সকল ক্ষেত্রে খুব জোরে সরে প্রচার করেন কিন্তু সুনাম বয়ে আনা কারিগরদের জীবন সংসারের কোন খবর রাখেন না । সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিসির কর্মীদের গ্রুপে ঢুকলে দেখা যাচ্ছে কত অমানবিক করুন আর্তি তাদের বেতনের জন্য । গতকাল আল ইমরান খান নামে একজন কর্মী লিখেছেন তার বাবা অসুস্থ্য দীর্ঘদিন । সে সংসারের একমাত্র আয়ের ব্যক্তি গত ৫ মাস বেতন না পাওয়াই তার বাবার চিকিৎসাও করাতে পারে নাই । চাকুরী করে অথচ বাবার চিকিৎসা করাতে পারে নাই এই শেষ অবধি বাবা মূত্যুকলে ঢলে পড়েছে । তার সেই বুকফাটা আর্তনাদ লিখাটা দেখে চোখের জল ধরে রাখতে পারি নাই । যে দেশের সরকার স্বাস্থ্য বিভাগ নিয়ে এত গলাবাজি করে সেই দেশে কেন স্বাস্থ্য কর্মীদের এত দুঃখ দুর্দশা । শুধু বেতন ই যে সমস্যা তা নয় । আরো বৃহৎ সমস্যা হলো এই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৪ হাজার কর্মীর চাকুরী রাজস্ব না হওয়ার অনিশ্চয়তা বিরাট আকারে হতাশা সৃষ্টি করে চলেছে । যে দেশে বর্তমান মুক্তিযোদ্ধাদের বিরাট সম্মনা দেওয়া হচ্ছে সেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা চাকুরী করে প্রায় ৫ হাজার । তারাও আজ বেতন না পাওয়াই চাকুরী রাজস্ব না হওয়াই চরম অমানবিক ভাবে দিন যাপন করছেন । এই প্রতিষ্ঠানে চাকুরীকালীন অনেক কর্মী বিভিন্ন কারণে মূত্যুবরণ করেছেন কিন্তু তাদের পরিবারের জন্য নেই কোন আর্থিক সুবিধা বা অসুস্থ্য কর্মীর চিকিৎসার জন্য নেই কোন সহায়তা । কিন্তু সরকার দেশ বিদেশ যে পরিমাণ প্রচার প্রচারণা চালাচ্ছেন সেক্ষেত্রে সামান্য উদ্যোগ নিলে এই সমস্যা গুলো সহজে জাতির স্বার্থ রক্ষা করেই সমাধান করা সম্ভব।


সর্বপরি বেতন বিহীন ৫ টি মাস কর্মীদের জীবন এখন আর কাজের প্রতি উৎসাহ মনোযোগ আকর্ষণ করছে না । ফলে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা । আজ সরকারী চাকুরী করে বলে সমাজে যে সম্মান পেয়েছে সেটাও বিলুপ্ত প্রায় ধারদেনা করতে করতে । এমন ও তথ্য ফেসবুক মারফত জানা গেছে একজন শ্রেমিকের চেয়েও করুন অবস্থায় দিনপাত করছেন এই কর্মীরা । যা একটি শিক্ষিত তরুন সমাজকে সরকার এই পরিস্থিতি তে রেখেছেন তা কখনও সরকারের মুখে আলোচনা বা সমাধানের কথা শোনা যাচ্ছে না । এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের তুণমূল স্বাস্থ্য সেবা একেবারে ভেঙে পড়বে অচিরেই । কর্মীরা খুজবে নতুন পথ ফলে সরকার হারাবে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষিত লোকবল । তাই সরকারের কাছে আবেদন এই কর্মীদের বেতন ভাতা প্রদান ও চাকুরী রাজস্বকরণ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে একটি মাইলফলক নজির স্থপান করে যাবেন ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×