somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত রাষ্টের ছোঁয়া ,সুইস মেড; স্বাস্থ্য কেন্দ্র উখিয়ায়।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুইজারল্যান্ড দুনিয়ার অন্যতম চোস্ত দেশ; অনেক কারনেই ইহা বে-নজির। সম্পদ, সৌন্দর্য, সহবত, রাজনীতি, দেশনীতি ইত্যাদিকার বহুক্ষেত্রে দেশটি অনন্য। এত সব কিছুর মধ্যেও বোধকরি তাহাদের উৎপাদিত ঘড়ি জগত সেরা; দামেও অপ্রতিদ্বন্দ্বী, ৪/৫ লাখ টাকা দামের ঘড়ি ডালভাতের ন্যায় যেনতেন মোকামে শোভার পায়। আমিও সুইস ঘড়ির ভক্ত, ফিবার জেনেভা গমনে ঘড়ি ক্রয়োচ্ছা রুধিবে কে। বিশেষত: সস্তা দামের সোয়াচ ঘড়ি অজান্তেই হাতের কবজে গাথিয়া যায়।
বিষয়টি এবারে নিজেদের দেশেই ঘটছিল; সুইস মেড হাসপাতাল, কক্সবাজারের উখিয়ার জামতলিতে। রোহিঙ্গাদের স্বাস্হ্য সেবায় আমরা কিছু মধ্যস্থায়ী স্থাপনার দিকে মনযোগ দিয়াছি। তাহারা সহসা ফিরিবে এমন আলামতের মেঘ আকাশ ঢুডিয়া নিশানা পাওয়া যাইতেছে না। স্থায়ী হাসপাতাল করিলে মায়ানমার গোস্সা করে, অস্থায়ী হাসপাতালে কুল মান যায়; এমন দোটানায় স্থানান্তরযোগ্য মধ্যস্থায়ী prefabricated স্বাস্হ্য কেন্দ্র তৈয়ারীর উসখুস চলিতেছিল বেশ কাল যাবত। নিজের অর্থে পরের উপকার না করিবার খায়েসে, আমরা বিভিন্ন দাতাদিগের সহিত সংগত করিতে করিতে সুইস রেডক্রসের তলাশ পাইলাম। সুইস রেডক্রস বাংলাদেশ কর্তা বিহারের অমিতাভ শর্মার তত্বাবধান আর কলকাতার স্থপতির শান্তনু ভট্টাচার্যের কল্পনায় সুইস মেড Primary Health Centre পাহাড়ের কোলে শোভা পাইতেছে। গতকাল কক্সবাজার আসিয়া তাহা দেখিতে যাইয়া বেশ আমোদ-আহ্লাদ হইতেছে; কাদামাটি ঝোপঝাড়ের মধ্যেও এত সুন্দর একটি শক্ত পোক্ত কাঠামো হইতে পারে তাহা বিশ্বাস হইতেছিল না


আমাদের অন্যান্য হতদরিদ্র সেন্টারের তুলনায় ইহা প্রাসাদ বলিয়া ভ্রম হইতেছে। আগামী ২১ মার্চ উদ্বোধন হইতে যাওয়া এই কেন্দ্রটি কমিউনিটি ক্লিনিকের আদলে রোগী দেখা, প্রসবসেবা, পুষ্টি সেবা এবং মানষিক স্বাস্হ্য সেবা প্রদানে নিয়োজিত হইবে।

নিজস্ব পানি সরবরাহ, আধুনিক পয়নিস্কাশন, সৌরবিদ্যুতে সজ্জিত এই কেন্দ্রটি স্বাস্হ্য মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের চিন্তাভাবনা সফল অনুবাদ।

মূল লেখকঃ বে-নজির আহমেদ, স্বাস্থ্য পরামর্শক ।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×