somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কোটা পদ্ধতি বাস্তবায়ন করা হোক আগে ।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখনও দেশে মুক্তিযোদ্ধা বাছাইয়ের নামে প্রহসন করে জাল মুক্তিযোদ্ধা করা হচ্চে আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মুক্তিযোদ্ধার নাতি পুতি সহ অসংখ্য বংশ বৃদ্ধি । নতুন নিয়ম চালু হয়েছে জনপ্রতিনিধির মাধ্যমে মুক্তিযোদ্ধা বাছাই।তাই সন্তানের চাকুরীর জন্য চিন্তা করে বাবা বা দাদার জন্য ঘুষ দিয়ে এখন মুক্তিযোদ্ধা সনদ কিনে নিচ্ছেন । ফলে সে প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন আর তার বংশ পরিজন পাচ্ছে কোটা পদ্ধতি ।

তাই গরিব কৃষক মধ্যবিত্ত চাকুরী জীবি পরিবারের সন্তানের আর লেখা পড়ার দরকার নাই কারণ ওদের কেউ নেই । ওদের ফাও টাকা খরচ করে উচ্চ শিক্ষার দরকার নাই নামমাত্র শিক্ষা হলেই চলবে ।

আজ দেশ মেধাশূন্য হতে চলেছে । মেধাবী শিক্ষার্থীগুলো দেশের বাইরে পাচার হচ্ছে । দেশের রাজনীতি সেই কবেই মেধাশূণ্য হয়ে পবিত্র সংসদ কার্যালয় অশালীন ভাষা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আমাদের কি পারি দেখুন । রাজপথে আজ ছাত্রদের পিটিয়ে প্রমাণ করছি লেখাপড়া তোদের জন্য পাপ। কেন তোরা লেখাপড়া করছিস রিক্সা চালিয়ে খেয়ে বেড়া । অথচ এই ছাত্ররাই এ্ দেশ সৃষ্টি লগ্নে এই ভাবে রাজপথে সোচ্চার হয়েছিল স্বাধিকার আন্দোলনে । আমরা ত কোটা বাতিল করতে আন্দোলন করছি না । আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই ।

একশ্রেনী আবার বিরাট সোচ্চার কোটা পদ্ধতি বাস্তবায়নে । একটি পদবী আজ সব থেকে বড় কোটা এবং ১০০% কোটা দাবী দার ।আজ যারা রাজপথে আন্দোলন করছে যে পরিচয় বুকে ধরে । এই পরিচয়ে দেশ স্বাধীন ভাষার মর্যাদা রক্ষা করতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল । তাদের একটাই পরিচয় ছিল তারা ছাত্র। যাদের মাধ্যমে এই দেশ স্বাদীনতা কি ভাষার মর্যাদা কি আপামর জন সাধারণ কে বুঝিয়ে সচেতন করেছিল অধিকার ছিনিয়ে আনার ।

এই ছাত্র সমাজ সেই ৫২,৫৪,৬২,৬৬ ৭১ সকল আন্দোলনে সকলের সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা । তাহলে ছাত্র কোটা নামে কোন কোটা থাকবে না কেন ? এত কোটা যখন দেশে চালু । আর তা না হলে আনুপাতিক হারে কোটা নির্ধারণ করা হোক । যাদের সংখ্যা বেশী তাদের কোটা বেশী হোক।

যিনি ছাত্র তিনিই তার ছাত্রেত্বের যোগ্যনুযায় কোটা সুবিধা চাই । কারণ এই ছাত্রদের কারনেই আজ দেশ স্বাধীন । এই ছাত্র হতে পেরেছেন বলেই আজ আপনি প্রধানমন্ত্রী , আজ ছাত্র ছিলেন বলেই আজ আপনি এমপি ,মন্ত্রী , ব্যবসায়িক, শিক্ষিত ভদ্র সমাজ বলে পরিচয় দিতে পারছেন । তাহলে ছাত্র নামে কোন কোটা থাকবে না কেন? এত কোটা যখন দিতে পারছেন ইতিহাস তাকিয়ে দেখুন এই ছাত্রদের কোন অবদান দেশ জাতি গঠনে আছে কি না ? যদি ছাত্র রা কিছু না পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ছাত্র নামের পরিসমাপ্তি টানা হোক এই দেশ হতে । তাহলে কেউ আর রাজপথে বেকার বলে চিৎকার করবে না , শিক্ষিত বলে সম্মান চাইবে না , বাবা, মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করবে না । আর না হলে সকল কোটার সংষ্কার করে আনুপাতিক হারে কোটা নির্ধারণ করা হোক মেধাবীদের মূল্যায়ণ করা হোক ।

হে দেশ মাতৃকা তুমি আমাদের মুক্তি দাও ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×