আমার সময় কোথায়?
অফিস সময় সকাল ৯.০০ ঘটিকা হতে ধরলাম বিকাল ৫.০০ ঘটিকা বাসায় পৌছাতে পৌছাতে ৭.০০ ।
অফিস সময়ের মধ্যে অফিসের কাজ করতে হবে। নাহলে ছুটি নিতে হবে। ছুটি নিলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে।
আমার ব্যাক্তিগত একটা ব্যাংক একাউন্ট আছে, ব্যাক্তিগত বেশ কিছু অফিসিয়াল কাজ আছে ,সন্তানের স্কুল আছে।
প্রশ্ন দাড়ায় এই কাজ আমি কখন করব। যেহেতু অফিস আওয়ার সবারই ৯.০০ হতে ৫.০০ ঘটিকা।
আমার চাওয়া মুলতঃ অন্যান্য সরকারী অফিস/ব্যাংক গুলো মুলতঃ সপ্তাহের কোন একদিন বন্ধ রেখে শুক্রবার খোলা রাখা। যাতে সেদিন আমি আমার কাজটা অনায়াসে করতে পারি।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




