#মাজহারুল সাগর
কি হইত? আমি ফিলিস্তিনি হইলে?
কিংবা তুমি?
চিন্ত কর তোমার ভাইয়ের লাশ ফিলিস্তিনের রাস্তায়।
১০ টি মৃত শিশু, প্রত্যেকের চোখ খোলা,
ডান থেকে ২য় টি তোমার সন্তান।
একটু আগে আমিও ছড়িয়েছি প্রেম বাণী,
এখন আমার হাত কাপছে, আমার হাতেও পাথর।
আমারে জঙ্গি বলতেছ হাতে পাথর দেখে,
অথছ যে নিষ্পাপ শিশুর দিকে তাক করেছে বন্দুকের নল
তাকে বলছ মানবতাবাদী।
ঐ কুত্তার বাচ্চার বিষ নোখে লেগে আছে
ফিলিস্তিনিদের রক্ত।
ঐ কুত্তার নোখ না ভাঙলে,
তোমার সন্তানের লাশ পড়ে থাকবে।
তার দোষ কোথায় সে প্রশ্ন করবে খোলা চোখে।
উত্তর দাও হে মানুষের সন্তান।
১১,০৭,১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




