মায়া ভরা রাত, আধ ফালি চাঁদ,
মিটি মিটি তারা জ্বলা ঐ দূর আকাশ,
ফুলেরই সুভাস, জোনাকির সাজ,
এ হৃদয় ছুঁয়ে যাওয়া দখিনা বাতাস...
এই মন মন মন খুলেছে মনেরই দুয়ার,
লাজ ভেঙ্গে সে আসবে কি এ জীবনে আমার
আলো আধারি ঘেরা মায়াবি ভুবন
হৃদয়ের রঙে রাঙা এ শুভ লগন
মনেরই আলোতে এ সাজে রাঙিয়ে
পথ চেয়ে আছি বসে আসবে সে কখন
এই মন মন মন খুলেছে মনেরই দুয়ার,
লাজ ভেঙ্গে সে আসবে কি এ জীবনে আমার
যত আলো ছিল ঢেলে দিয়েছি
মনেরই সাত রঙ্গে রাঙিয়ে দিয়েছি
মনেরই আলোতে এ সাজে রাঙিয়ে
পথ চেয়ে আছি বসে আসবে সে কখন
এই মন মন মন খুলেছে মনেরই দুয়ার,
লাজ ভেঙ্গে সে আসবে কি এ জীবনে আমার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


