somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী

২১ শে জুন, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা। দায়ী আমাদের অভিবাবকরা। দায়ী আমাদের মনমানসিকতা এবং হিংসাত্বক রাজনীতি।
আপনি ঘরে বসে অন্যের খেলা দেখে হাত তালি দিতে পারেন, তাহলে নিজের সন্তান যখন ওই পজিশনে যাওয়ার চেষ্টা করে কেন আপনি তাকে সহযোগীতা করেন না।
একটু সময় নিয়ে চিন্তা করে দেখুন, আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে বা শুরু থেকে চলতেছে তা কতটুকু বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রাখে?
আমরা শিক্ষা বলতে বুঝি ক্লাস ১ থেকে এসএসসি, এইচএসসি, স্নাতক ইত্যাদি। এই শ্রেণীগুলো যারা উত্তির্ণ হতে পারে তাদেরকেই আমরা শিক্ষিত বলি। আমিও এর বিরোধিতা করি না।
তবে আমার মনে একটা প্রশ্ন থেকে যায় যে, এই শিক্ষিতরা আসলে কি শিক্ষা লাভ করেছে?
একটু ভেবে দেখুন...
গতানুগতিক ধারা অনুযায়ী আমাদেরকে পরীক্ষায় উত্তির্ণ হতে হয় আর সে জন্য আমরা নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করি। এখান থেকেই উত্তর অতঃপর পরীক্ষার ফলাফল উত্তির্ণ।
শিক্ষাটা কি হলো?
আমরা দেখি প্রাথমিক থেকে মাধ্যমিক লেভেলের ছাত্র/ছাত্রীরা যখন কোন বিষয়ে দূর্ভল থাকে তখন তাদের উপর চাপ প্রয়োগ করা হয় যে এটা তোমাকে শিখতেই হবে। এটা একটা ভালো দিক। তবে একবারও কি চিন্তা করেছেন যে, কেন সে এই বিষয়ে দূর্ভল?
তা না করে চাপটা দিন দিন বাড়িয়ে যাচ্ছেন। এতে করে ওই শিশুটি তার সাধারণ প্রতিভা হারিয়ে ফেলছে তা কি আপনি জানেন। ওই অবস্থায় তার উপর চাপ প্রয়োগ না করে তাকে বুঝার চেষ্টা করুন।
আর আমাদের শিক্ষক মাশাইগণ অবশ্য ভালো একটা ভূমিকা রাখেন। ক্লাসে যখন ছাত্র/ছাত্রী কোন বিষয়ে দূর্ভল তখন (বেশিরভাগ সময় লক্ষ্য করা যায়) ওই ছাত্র/ছাত্রী কে অন্যদের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করেন। যার ফলে সে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও স্যারদের দেয়া পথেই চলতে হয়। অনেক সময় দেখা যায় কোন কোন শিক্ষার্থী হস্ত শিল্পে ব্যাপক আগ্রহ নিয়ে কাজ করে কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার কাছে তাকে হার মানতে হয়, তার সকল স্বপ্নকে নিজের ভিতরেই রেখে দিতে হয়।
দয়া করে এদেরকে বুঝার চেষ্টা করুন। ওদের মেধার বিকাশে আপনিও তাদেরকে সহযোগিতা করতে পারেন। আর নিজের মেধাকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারে তবেই একজন পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে।
মোট কথা হচ্ছে, যে শিক্ষার্থী যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ে আরো পারদর্শী করে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা তৈরী করা প্রয়োজন। আমার মনে হয় এর ফলেই বাংলাদেশ সকল সমস্যার সমাধান করে একদিন স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×