somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফারুকুর রহমান চৌধুরী
অল্পশিক্ষিত পাঠক । পড়তে ভালোবাসি । তাবে, মানসম্মত লেখা ভাল লাগে । প্রত্যককেই তার মত প্রকাশের অধিকার দেয়া উচিত; এই নীতিতে বিশ্বাসী।

শবেবরাত : গোলাম মোস্তফা

২২ শে মে, ২০১৬ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা মুসলিম দুনিয়ায় আজি
এসেছে নামিয়া ‘শবে-বরাত’
রুজি-রোজগার-জান-সালামৎ
বণ্টন-করা পুণ্য রাত।
এস বাংলার মুসলেমিন
হৃত বঞ্চিত নিঃস্ব দীন,
ভাগ্য-রজনী এসেছে মোদের,
কর মোনাজাত-পাতো দু’হাত।
ভান্ডার-দ্বার খুলেছে আজিকে
দয়াময় রহমান-রহিম,
বিশ্ব-দানের উৎসব আজি
চিরপবিত্র মহামহিম।
শত ফেরেশতা দলে দলে
দিকে দিকে আজি ওই চলে,
নিখিল বিশ্বে একি কলরোল-
একি প্রীতি-প্রেম-স্নেহ অসীম!
আকাশ-তোরণে রশন-চৌকি
উৎসব-নিশি আলো-জ্বালা,
ঝালর-ঝুলানো ঝাড়-লণ্ঠন
পূর্ণিমা-চাঁদ সুধা-ঢালা।
নীল-ফিরোজার গালিচা-গায়
কারুকলা আঁকা কোটি তারায়,
আসন-বিছানো সে মহাসভায়
বসিয়াছে খোদ খোদাতালা।
রহমৎ আজি যেতেছে লুটিয়া-
কোটি ফেরেশতা ভারে ভারে
খোদার শিরনী ফিরনী-বাঁটিয়া
ফিরিতেছে ওই দ্বারে দ্বারে।
মলয়-সমীর সুরভি তার-
নহে এ গন্ধ ফুল-বালার,
বেহেশতী সেই খোশ্-বু যেন গো
ভেসে আসে আজ বারে বারে।
ওরে হতভাগা নাদান মূর্খ,
তন্দ্রা-অলস মোহ-বিভল,
গাফিল হইয়া রবি কি আজিকে?
মহান রজনী যাবে বিফল?
রাজার প্রাসাদে মহাদানের
উৎসব আজি আলো গানের।
রিক্ত কাঙ্গাল যাবি না কি সেথা?
পড়ে রবি হেথা চিরটি কাল?
আয় আয় ওরে ওঠে আয় সবে,
দলে দলে তোরা আয় ছুটে,
ভাগ্য-সভায় যেতে হবে আজ-
শত নিয়ামত নেব লুটে।
নেব নাকো দান খয়রাতি
ভিক্ষুক সব হাত পাতি
দাবী-করা দান লইব আমরা
একসাথে আজি সব জুটে।
বলিব আমরা- এয়, খোদা!
মোরা কাফের নহি ত-মুসলমান
সারা দুনিয়ায় যুগে যুগে মোরা
তোমার মহিমা করেছি গান
তোমারে বল ত চিনিত কে?
চিনায়েছি মোরা লোকে লোকে।
মোরা দলে দলে সৈন্য সাজিয়া
উড়ায়েছি তব জয়-নিশান।
তোমার বারতা প্রচার করিতে
ছেড়েছি আমরা সুখ-এরেম,
ধরায় ধূলায় আসন পেতেছি
ছাড়ি বেহেশ্তি হুর-হেরেম।
হয়েছি তোমার প্রতিনিধি
মানিয়া চলেছি তব বিধি,
তোমার নামের বিনিময়ে মোরা
চাহিনি মুকুট-মুক্তা হেম!
পুত্রেরে মোরা কোরবানি দিছি,
ফেলিনি অশ্রু-বিন্দু তায়,
দান্দান্ ভেঙ্গে লহু ঝরিয়াছে-
লুকায়ে ফিরেছি গিরি-গুহায়।
সহিয়া কত না অত্যাচার
মুক্তি এনেছি ‘খানে কাবার’
পশু সীমারের হস্তে আমরা
শহীদ হয়েছি কারবালায়।
শত নিপীড়ন তীব্র-দহন
মৃত্যুর নাহি করি’ খেয়াল
তোমার কলেমা ঘোষণা করেছে-
আজান দিয়েছে শত বেলাল।
ছুটেছি আমরা দিকে দিকে
‘কোহ্ কাফে’, অতলান্তিকে
হস্তে লইয়া তলোয়ার আর
খঞ্জর-নব আল-হেলাল।
ভ্রান্ত পথিকে দেখায়েছি মোরা
তব ‘সেরাতুল মোস্তাকিম্’
‘বোৎপরস্তী দূর করি’ সবে
তোমার মন্ত্রে দিছি তালিম।
আলোকের জয়-অভিযানে
যুঝেছি আমরা মনে প্রাণে,
তোমারি হুকুম তামিল করেছি,
দীন-দুনিয়ার ওগো হাকিম!
আজিও তোমার সুধার সওদা
বিশ্বে আমরা করি ফেরি,
ওই শোন আজি দিকে দিকে তাই
তোমার নামের বাজে ভেরী।
জ্বেলেছি নূরের নব শিখা
এশিয়া, ইউরোপ, আমেরিকা,
আমাদেরি হাতে সারা ধরণীর
মুক্তি আসিছে- নাহি দেরি।
এত সেবা আর এত প্রাণপাত-
সকলি কি আজ বৃথা হবে?
প্রতিদান কিছু পাব না আমরা?
বঞ্চিত হয়ে রব সবে?
হ’য়ে থাকি যদি অপরাধী
তাই ব’লে এত বাদাবাদি?
সবাই মোদের মেরে যাবে,
আর তুমি দূর হতে চেয়ে রবে?
হবে না প্রভু হবে না তা- আজি
এ মহাদানের শুভ রাতে
আমাদের পানে চাহিতে হইবে
করুণ-কোমল আঁখি-পাতে।
করে যারা তব অসম্মান
তাহাদের দাও কত না দান।
আমাদের কি গো নাই অধিকার
তব প্রেম-সুধা-করুণাতে?
বল, কথা দাও, সাড়া দাওআজি,
জবাব দাও এ প্রার্থনার,
যদি নাহি দাও- খাবো না আমরা
আজি এ ফিরনী-রুটি তোমার।
না জাগে আজিকে যদি এ জাত
মিথ্যা তোমার ‘শবে-বরাত।’
মিথ্যা তোমার ভুবনে ভুবনে
এত আয়োজন দান-করার।
শবে-বরাতের রাত্রিতে আজি,
চাহি নাকো শুধু ধন ও মান,
সবার ভাগ্যে দিও যাহা খুশি-
জাতির দিওগো মুক্তি দান।
জাগরণ লিখো নসিবে তার,
দিও সাধ প্রাণে বড় হবার,
নব-গৌরবে বিশ্বে আবার দাঁড়ায়
যেন এ মুসলমান।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সকাল ৯:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×