somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সৌদিআরব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মুক্ত করে তাদেরকে দিয়ে ইরাকে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে’

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।২০ অক্টোবর: ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো বিভিন্ন অপরাধে অভিযুক্ত দাগি আসামীদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদেরকে ইরাকে পাঠিয়েছে। সম্প্রতি ইরাক সরকারের বিরোধী কর্মকর্তারা সেদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী অভিযান পরিচালনার সঙ্গে কয়েকটি আরব দেশের জড়িত থাকার অভিযোগ তোলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে।


ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আসগারি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ জেলখানায় আটক আসামীদের ছেড়ে দিয়ে জিহাদের কথা বলে ইরাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদেরকে সেদেশে পাঠাচ্ছে। ইরাক অনেকদিন ধরেই ভয়াবহ সন্ত্রাসী হামলার স্বীকারে পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। এ ছাড়া, ইরাকে বিভিন্ন দেশ থেকে আসা যিয়ারতকারীদের ওপরও সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত বহু লোক হতাহত হয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ও বোমা বিস্ফোরণের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এ প্রসঙ্গে তারা ইরাকে গোত্রীয় বিভেদ, ক্ষমতার দ্বন্দ্ব ও সাবেক স্বৈর শাসক সাদ্দামের অনুসারী নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির সদস্যদের ততপরতার কথা উল্লেখ করেছেন। তবে, ইরাকের কর্মকর্তারা বিশেষ করে প্রধানমন্ত্রী নুরি আল মালিকিসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সেদেশে বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরাসরি আমেরিকা, কাতার ও সৌদি আরবকে দায়ী করেছেন। প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বহুবার ইরাকে নৈরাজ্য সৃষ্টির জন্য সরাসরি কয়েকটি আরব দেশকে অভিযুক্ত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরাকের বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণের সঙ্গে যে দেশগুলো জড়িত তাদের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব। সৌদি আরব সরকার তাদের নীতি আদর্শের বিরোধী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবসময়ই চেষ্টা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে তারা নুরি আল মালিকির বিরোধী গোষ্ঠীগুলোকে বিশেষ করে সাদ্দাম সমর্থক বাথিষ্টদেরকে ইরাকে নিরাপত্তাহীনতা সৃষ্টির কাজে ব্যবহার করছে।


সৌদি আরব চলতি বছর মৃত্যুদণ্ড প্রাপ্ত বহু আসামীকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে এবং তাদেরকে ইরাক ও সিরিয়ায় বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত করেছে। সৌদি সরকার মুক্তি প্রাপ্ত এসব দাগি আসামীদেরকে অর্থ দেয়ার পাশাপাশি সিরিয়া ও ইরাকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য সন্ত্রাসবাদের প্রশিক্ষণও দিয়েছে। ইরাকের গোয়েন্দা বিভাগের উদ্ধৃতি দিয়ে কোনো কোনো সূত্র জানিয়েছে, কাতার সরকারও গত কয়েক মাসে দুই হাজারের বেশি সন্ত্রাসীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইরাকে পাঠিয়েছে।


এতে কোনো সন্দেহ নেই যে, ইরাক সরকারের অনেক বিরোধী গোষ্ঠী ও দেশটিতে ঘাপটি মেরে থাকা এক শ্রেণীর বিশ্বাসঘাতক সেদেশে সৌদি আরব ও কাতারের সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নে অনেক বড় ভূমিকা রেখেছে। ইরাকের আদালত গত দুই বছরে জাতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার দায়ে অনেক ব্যক্তির বিচার করেছে। এর মধ্যে ইরাকের পলাতক ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমি অন্যতম যে কিনা সৌদি আরব, কাতার ও তুরস্কের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে।

তথ্যঃতেহরান রেডিও।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×