somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ফ্রেন্ডস অব সিরিয়া’ না ‘ফো অব সিরিয়া’ সন্মেলন?

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।২৪ অক্টেবার : লণ্ডনে সম্প্রতি সিরিয়া বিষয়ে কাদের সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল? কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ না ‘ফো অব সিরিয়া’র সন্মেলন ছিল এটি? তথা কথিত ১১টি সদস্য দেশ এবং সিরিয় বিরোধীগোষ্ঠী-র সমন্বয়ে অনুষ্ঠিত ঐ সভায় সিদ্ধান্ত গ্রহন করা হল যে, ভবিষ্যতে সিরিয়া শাসনের কাজে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা থাকবে না--যা নাকি বিশ্লেষকদের মতে পাগলের আস্ফালন ব্যতীত অন্য কিছু নহে। সভায় যোগদানকারী ১১টি সদস্য রাষ্ট্র কি ভুলে গেল যে তাদের ‘ফ্রেন্ডস অব ইরাক' , ‘ফ্রেন্ডস অব লিবিয়া' এবং সর্বোপরি ‘ফ্রেন্ডস অব আফগান' সভার ফলাফল আজ কি ভয়াবহ দুর্যোগ শান্তি-কামী মানুষের জীবনে বয়ে নিয়ে এসেছে! স্বৈরশাসক হঠিয়ে শান্তি স্থাপন করার নাম করে ওইসব দেশে আজ কি যে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে দেয়া হয়েছে! প্রতি নিয়ত খুন-খারাবি, রাহাজানি চলছে; প্রতিদিন বোমা ও ড্রোনের আক্রমনে কত যে লোককে প্রান দিতে হয়েছে, সে হিসেবটা ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ রাখছে? তাহলে আবারোও আগ-বাড়ি গা-ঘেষে সিরিয়ার পেছনে চুলকানি দেয়ার মতলবটা বা কি? হ্যা, মতলব একটাই--শান্তির-দ্বীপ সিরিয়ায় ও অশান্তির আগুন ভাড়াটে খুনি লেলিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়া। কেননা, বাশার আল-আসাদ ইহুদিবাদের কাছে মাথা হেট করেনি। খুনীদের ঐ সন্মেলনে আসাদকে এক প্রকার খুন করার প্রস্তাব নেয়া হয়েছে, যেভাবে ওরা ইতিমধ্যে সাদ্দামকে গলা ছিড়ে হত্যা এবং গাদ্দাফিকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। তবে জেনে রাখা ভাল আসাদ হত্যা-ষড়যন্ত্রের প্রেক্ষাপট ও সাদ্দাম-গাদ্দাফি হত্যা একই রকম নহে। সিরিয়ায় দাবানলের স্ফুলিংগ জ্বলে উঠার আগে আগেই ইহুদিবাদী ইসরাইল আপনা থেকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে--একথা বলার আর অপেক্ষা রাখে না।


কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ সন্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের নেতা কে হবেন এবং কার নেতৃত্বে দেশ চলবে তা একমাত্র সিরিয়ার জনগণই ঠিক করবে, অন্য কেউ নয়।

লন্ডনে কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র বৈঠকের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে- কোনো বিদেশি শক্তি সিরিয়ার নেতৃত্ব এবং জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার রাখে না; একইসঙ্গে সিরিয়ার জনগণ তাদের ওপর কোনো শক্তির ইচ্ছা চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র মেনে নেবে না।


মঙ্গলবার লন্ডনে কথিত ফ্রেন্ডস অব সিরিয়া’র ১১টি সদস্য দেশ এবং সিরিয় বিরোধীগোষ্ঠী বৈঠকে মিলিত হয়। ওই বৈঠক থেকে তারা একমত হয়েছে যে, ভবিষ্যতে সিরিয়া শাসনের কাজে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা থাকবে না।


এদিকে, ওই বৈঠক অনুষ্ঠানের আগেই রাশিয়া তার নিন্দা জানিয়েছে। মস্কো বলেছে, জেনেভায় যখন সিরিয়া বিষয়ে শান্তি সম্মেলনে হতে যাচ্ছে তখন এ ধরনের বৈঠক করার কোনো অর্থ নেই বরং এতে ঐক্যের চেয়ে বিভাজন বাড়বে। এ ধরনের উদ্যোগ জাতিসংঘে গ্রহণ করা প্রস্তাবেরও বিরোধী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×