somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অসমের রাজধানী দিসপুরে পটপরিবর্তন আসন্ন--সরছেন গগৈ, আসছেন হিমন্ত।

০৫ ই জুন, ২০১৪ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়াহাটী ৩রা জুন (এম বি ফয়েজ)
দীর্ঘ দুই বছরের পুরানো, মুখ্যমন্ত্রী তরুন গগৈ মন্ত্রীসভার নেতা-মন্ত্রীদের আভ্যন্তরীন বিসংবাদ আগামী সাত দিনের ভেতরে নিরসন হচ্ছে। গগৈকে সম্মান জনক প্রস্থানের ইংগিত দিয়ে অবশেষে দিল্লীর সবুজ সংকেন এসে রাজ্যের রাজধানী দিসপুরে পৌছেছে। শীঘ্রই দিসপুরে পটপরিবর্তন আসন্ন। প্রদেশ কংগ্রেসে বিভাজন ঠেকাতে, নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে বিসংবাদের যবনিকা টানতে দলের হাইকমাণ্ড শ্রীমতি সোনিয়া গান্ধী নির্দেশ জারী করেছেন। বলা বাহুল্য, মোদী-ঝড় ও গগৈ সরকারের লাগামহীন দুর্নীতি, বিটিএডিতে সংঘটিত বার বার জাতিদাঙ্গা, কাজিরাঙ্গায় গণ্ডার হত্যা, বিদ্যুৎ সঙ্কট এবং সর্বোপরি ভোট মেরুকরন—এসব মিলিয়ে সাম্প্রতিক লোক-সভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসকে ধরাশায়ী করে। সদিয়া থেকে ধুবড়ী এবং বরপেটা থেকে তিনসুকিয়া পর্যন্ত দূরবীন যন্ত্র দিয়ে খুজেও কংগ্রেসকে পাওয়া যাবেনা। আর এই পরাজয়ের গ্লানি সহজে মাথা পেতে নিতে পারেননি কংগ্রেসের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। তাই নেতৃত্ব পরিবর্তনের দাবীতে সোচ্চার হন ৪৫ জনেরও অধিক মন্ত্রী-বিধায়ক। অথচ মুখ্যমন্ত্রী গগৈ তো আর সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন! বিসংবাদীদের যাবতীয় চেঁচামেচি তুড়ির কার্ড মেরে উড়ে দিয়ে বলতেন, “বাদ দিয়া হে।“ অর্থাত এসব চেঁচামেচি তাঁর কাছে যেন কিছুই নয়—যেহেতু দলের হাইকমাণ্ডের গুড-বুকে তাঁর নাম রয়েছে। উল্লেখ্য, ১২৬ আসন বিশিষ্ট রাজ্য বিধান সভায় কংগ্রেস ৭৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দুই বছর আগে তাদের তৃতীয় পাঁচ বছর ম্যাদে সরকার গঠন করে। আর মোদী-ঝড়ে সব যেন আলাউদ্দিনের আশ্চর্য্য প্রদীপের ন্যায় নিমেষে ধোঁয়াশা করে ফেলে।

প্রসংগত উল্লেখ্য, গত ২৬ মে লোকসভা নির্বাচনের ভোট গননার পর রাজ্যে কংগ্রেসের ভরাডুবি দৃশ্যে গগৈ মন্ত্রীসভা মূলতঃ দুই ভাগে ভাগ হয়ে যায়। ৪৫ জনের বৃহৎ অংশ শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে “গগৈ হঠাও” অভিযানে কোমর বেধে নেমে পড়ে এবং বাকি ৩৩ জনের দলটি জৈষ্ঠ্য-বিধায়ক অঞ্জন দত্তের নেতৃত্বে “গগৈর গদি বাচাও” আন্দোলনের সূচনা করে। শুরু হয় দিনের পর দিন দিল্লীতে আনা-গোনা; দলীয় হাই-কমাণ্ডের সংগে ঘন ঘন দেখা-শোনা। কিন্তু শেষ রক্ষা হয়নি; শীঘ্রই দিসপুরে পটপরিবর্তন হচ্ছে।

গতকাল মুখ্যমন্ত্রী মন্ত্রী-সভায় আংশিক পরিবর্তন করে কিছু বিক্ষোব্ধ বিধায়কদেরকে মন্ত্রী-সভায় অর্ন্তভুক্ত করে নতুন মন্ত্রী-সভার একটি খসড়া প্রস্তুত করে দিল্লীতে উড়া মারেন। আজ দিল্লীতে বেলা ২ ঘটিকার সময় তিনি দলনেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী, প্রবীন নেতা গোলাম নবী আজাদ, শ্রী সি, পি, যোশী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবনেশ্বর কলিতা প্রমুখের সাথে এক বৈঠকে মিলিত হয়ে বিসংবাদ নিরসনের প্রয়াস চালিয়ে যান। দুই ঘন্টা জোড়া ঐ বৈঠকে কোন উপায়ান্তর বের না হলে বিকাল ৬-৫০ মিনিটে আবার রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর সংগে বৈঠকে মিলিত হন। আর এতে “সাত দিনের ভেতরে বিধায়নী দলের বৈঠক ডেকে বিধান-সভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমানের সূত্র বেরিয়ে আসে।“ মুখ্যমন্ত্রী গগৈকে শীঘ্রই দিসপুর ফিরে আসারও নির্দেশ জারি করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি আগামী বৃহস্পতিবারের আগে রাজধানী ফিরছেন না বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, টানা বার বছর রাজ্য শাসনের পর এ যাত্রাই গগৈর শেষ যাত্রা। পটপরিবর্তনের মাধ্যমে “গগৈ আঊট, হিমন্ত ইন।“

এম বি ফয়েজ।
গোয়াহাটী, অসম, ভারত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×