somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

"বুঝিলাম গদির-মোহ কি বিষম বস্তু"--তরুন গগৈ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোয়াহাটী ৫মে (এম বি ফয়েজ)
দিল্লী থেকে আজ গোয়াহাটী ফিরে এসে মুখ্যমন্ত্রী তরুন গগৈ পূনরায় গদি রক্ষার তৎপরতায় ব্যস্ত হয়ে পড়েন। রাজধানীর অদূরে কন্যাধরায় নিজ বাস ভবনে আয়োজন করেন মন্ত্রী-বিধায়কদের এক আলোচনা সভা। উদ্দেশ্য, বিক্ষোদ্ধদের মন্ত্রীত্ব লাভের টোপ দিয়ে বাগে আনা। গগৈ পন্থী ১৩ জন মন্ত্রী-বিধায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত দুই ঘন্টা জোড়া আজকের ঐ সভায় তিল মাত্র উদ্দেশ্য হাসেল হয়নি গগৈ পন্থীদের। সভায় উপস্থিত থাকা মন্ত্রীরা হলেন অজন্তা নেওগ, টংক বাহাদুর রাই, প্রনতি ফুকন, বসন্ত দাস, প্রদ্যুত বরদলৈ, নীলমণি সেন ডেকা, রকিবুল হোসেন প্রমুখ।

তবে গগৈ বিরোধী শিবিরের ৪৫ জনেরও অধিক মন্ত্রী-বিধায়কদের মধ্যে কেহ আজকের এ বৈঠকে অংশ নেননি। তাদের সাফ কথা, ‘এটা কোন বিধান পরিষদীয় দলের বৈঠক নহে এবং এতে কোন কেন্দ্রীয় পর্যবেক্ষকও নেই’। এটা গগৈর গদি রক্ষার পন্থা হিসেবে মন্ত্রীত্বের টোপ দেওয়া-র সভা। তবে উন্নয়নকামী (তথা কথিত বিক্ষোদ্ধ) গোষ্ঠীর কোন মন্ত্রী-বিধায়ক মন্ত্রীত্বের জন্য লালায়িত নন। আর প্রদেশ কংগ্রেসের সর্বাধিক সিনিওর নেতা ও বিধায়ক রামেশ্বর ধানোয়ার সাংবাদিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গগৈ যদি সত্যিকার অর্থে কংগ্রেস তথা রাজ্যের জনসাধারনের হকে কাজ করতে চান তবে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে সম্মান জনক প্রস্থানের পথ বেচে নিন। তার অভিমত, দলে আভ্যন্তরীন কোন্দলের ফলে উন্নয়ন স্থবির হয়ে পড়েছে এবং গোটা রাজ্যের মানুষকে বিগত কয়েকদিন ধরে একপ্রকার জিম্মী করে রাখা হয়েছে। এ অবস্থা বেশীদিন চলতে দেওয়া যায় না। তাছাড়া গগৈ হঠাও অভিযানে যারা কোমর বেধে নেমেছেন তাদেরকে “বিক্ষোদ্ধ বিধায়ক” না বলে “উন্নয়নকামী বিধায়ক” বলতে সাংবাদিকদের পরামর্শ দেন।

এদিকে, এ আই ইউ ডি এফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল সাংবাদিকদের জানান, গগৈ কংগ্রেসের শব-ভর্তি কফিনে শেষ লৌহটুকু (গজাল) না ঠুকা পর্যন্ত গদি ছাড়ছেন না। যেটুকু বাকি রয়েছে তা দলীয় হাই-কমাণ্ডের বেধে দেওয়া সাত দিনের ভেতরে অবশ্যই শেষ করবেন; তারপর প্রস্থান। আর “গদির মোহ যে কি বিষম বস্তু” মুখ্যমন্ত্রী গগৈ তা-ই বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের জনগনকে।

“মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করছেন না”—সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর দক্ষিণ হস্ত বলে বিবেচিত বন-মন্ত্রী রকিবুল হোসেন, আজকের কন্যাধরায় সভা শেষে বেরিয়ে এসে জানান, “দলের হাই-কমাণ্ডের সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব”। তাঁর এ হতাশা ব্যঞ্জক উক্তি ‘গগৈর যে শেষ রক্ষা হচ্ছে না, তারই ইঙ্গিত বহন করছে। কথায় বলে, “সব ভাল যার, শেষ ভাল তাঁর’।

এম বি ফয়েজ।
গোয়াহাটী, অসম, ভারত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×