somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সন্ত্রাসবাদীর হাতে পুলিশ সুপার খুন! রাজ্য প্রশাসনে চরম অরাজকতা; রাষ্ট্রপতি শাসন জারির আর্জি।

০৮ ই জুন, ২০১৪ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়াহাটী ৬জুন (এম বি ফয়েজ)
শাসকীয় কংগ্রেস দলে বাদী-বিসংবাদীর রাজনীতিতে অসমে চরম নৈরাজ্য ও প্রশাসনে শোচনীয় অরাজকতা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী তরুন গগৈ বিরোধী গোট “গগৈ হঠাও” অর্থাৎ নেতৃত্ব পরিবর্তনের স্থিতিতে আজও যখন অটল রয়েছে; ঠিক সেই মুহূর্তে গগৈ পন্থী মন্ত্রী-বিধায়করা “গগৈর গদি বাচাও” অভিযানে শেষ মুহূর্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বিক্ষোব্ধ শিবিরে পাঠানো মন্ত্রীত্বের টোপ ও অন্যান্য লাভজনক অফার কোন কিছুই বরফ গলাতে পারেনি। মুখ্যমন্ত্রী তরুন গগৈ দলীয় কোন্দলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে হাইকমাণ্ডকে অবগত করতে আগামী মঙ্গলবার দিল্লী পাড়ি দিচ্ছেন। সেদিন তিনি তাঁর পদত্যাগ-পত্র হাইকমাণ্ডের কাছে জমা দিয়ে সেটি গ্রহনের জন্য অনুরোধ করবেন বলে ধারনা করা হচ্ছে।

বলা বাহুল্য, বাদী-বিসংবাদীর রাজনীতিতে অসমে চরম নৈরাজ্য ও প্রশাসনে শোচনীয় অরাজকতা দৃশ্যে অসমে কোন সরকার নেই বলে মনে হচ্ছে। উন্নয়ন-মূলক কাজকর্ম একেবারে স্থবির হয়ে পড়েছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলো মাথা-ঝাড়া দিয়ে উঠছে। অপহরন, লুণ্ঠন, হত্যা, ধর্ষন প্রভৃতি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখানে মানুষের জান-মালের কোন সুরক্ষা নেই। গৃহ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী আপন গদি বাচানোর লড়াইয়ে ব্যস্ত থাকায় গৃহ দপ্তরের ফাইল-পত্রগুলো কার্যতঃ চীফ-সেক্রেটারীকে সই করতে হচ্ছে। আর এখান থেকেই নৈরাজ্যের সূত্রপাত। রাজ্য-প্রশাসনে চরম অরাজকতার কথা বিবেচনায় ভারতীয় জনতা পার্টী (বিজেপি) রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছে। অসমে শোচনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় গৃহ-দপ্তরের রাজ্যমন্ত্রী মিঃ কিরেন রিজিজু আগামী কাল সকাল নয়টায় গোয়াহাটী আসছেন। তাঁর সঙ্গে আসছেন কেন্দ্রীয় যুগ্ম গৃহ সচীব মিঃ শম্ভু সিং। এখান থেকে তাঁরা পার্বত্য স্বশাসিত এলাকা কার্বি আংলং ও ভ্রমন করবেন।

উল্লেখ্য, গতকাল রাতে কার্বি আংলং স্বশাসিত পরিষদ এলাকাধীন হামরেন জেলার পুলিশ সুপার নিত্যানন্দ গোস্বামীকে কেপিএলটি জঙ্গিরা অত্যন্ত নিঃসংশভাবে খুন করে। এই ঘটনায় তাঁর দেহরক্ষী রাতুল নুনিয়াকে ও প্রান দিতে হয়। আজ সকাল ১০টার সময় তাদের নিথর দেহ দুটি কার্বি আংলং এর রংপুর পাহাড়ী অঞ্চল থেকে উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য মতে, গতকাল রাত ৭টার সময় পুলিশ সুপার নিত্যানন্দ গোস্বামীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি পুলিশ দল কেপিএলটি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে রংপুরে যায়। রাস্তায় ঐ পুলিশ দলটি দুই ভাগে ভাগ হয়ে ৯ সদস্যের একটি দল এ এস পি শ্রী বেদান্তের নেতৃত্বে এবং অন্য দলটি পুলিশ সুপার নিত্যানন্দ গোস্বামীর নেতৃত্বে দুই দিক থেকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু পূর্ব থেকে বধ্যভূমিতে ওতপেতে থাকা জঙ্গিদের মারণাস্ত্রের মুখে পুলিশ বাহিনীকে হিমসীম খেয়ে পালিয়ে বাচতে হয় যদিও পুলিশ সুপার নিত্যানন্দ গোস্বামী ও তাঁর দেহরক্ষী রাতুল নুনিয়াকে জঙ্গিরা ধরে নিয়ে যায়। তারপর রাতের ভেতরেই ‘তালেবানী কায়দায়’ মাটিতে গর্ত করে জীবন্ত পুলিশ সুপারের কোমর পর্যন্ত মাটিতে গেড়ে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম ভাবে তাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। হত্যার পরও তাঁর মৃত দেহে নির্যাতন চালানো হয়। ৭জুন প্রয়াত পুলিশ সুপারের অন্ত্যোষ্টিক্রিয়া গোয়াহাটীস্থ নবগ্রহ শ্মশানে সম্পন্ন করা হবে এবং কেন্দ্রীয় গৃহ দপ্তরের রাজ্য মন্ত্রী মিঃ কিরেন রিজিজু এতে উপস্থিত থাকবেন।

এম বি ফয়েজ।
গোয়াহাটী, অসম, ভারত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×