somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিলঞ্জীয়া অসমীয়া জনতার বুকে গগৈর বর্বর আরক্ষীর গুলি-চালনার প্রতিবাদে অসম বন্ধ পালিত হচ্ছে।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এম বি ফয়েজ)
গোয়াহাটী, অসম ২১শে আগষ্ট।। গোলাঘাট জেলার উরিয়ামঘাটে অসম আরক্ষীর ধারাসার গুলি বর্ষনে তিন অসমীয়া লোকের মৃত্যুর প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসম কৃষক মুক্তি মোর্চা, আশু, আটসা, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও অন্যান্য দশটিরোও অধিক সংগঠনের যৌথ মঞ্চ আহোত “অসম বন্ধ” সর্বাত্মক পালিত হচ্ছে। দাংগা-কবলিত গোলাঘাট জেলা সহ উজান অসমের সব ক’টি জেলা এবং নিম্ন অসমের শোনিতপুর, দরং, কামরূপ, গোয়াহাটী মেট্রো, নলবাড়ী, বরপেটা জেলায় ও সর্বাত্মক বন্ধ পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সর্বত্র দোকান-পাট বন্ধ রয়েছে এবং রাস্তা-ঘাটে কোন যান চলাচল পরিলক্ষিত হচ্ছে না। সাধারন জীবন যাত্রা সম্পূর্ন ব্যাহত হয়েছে এবং স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে নিম্ন অসমের বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলায় বন্ধের কোন প্রভাব পরিলক্ষিত হয়নি।

এদিকে, গোলাঘাট জেলায় অনির্দিষ্ট-কালীন সান্ধ্য-আইন বলবত রয়েছে; আরক্ষী ও সেনারা রাস্তায় রাস্তায় ফ্লেগ-মার্চ করছে। তথ্য ও জনসংযোগের মাইকে জনগনকে ঘরের বাহিরে বেরিয়ে না আসতে নির্দেশ দেওয়া হচ্ছে। পূর্বে আরোপ করা সান্ধ্য-আইনের পরিধি “রংগাজান থেকে গোলাঘাট পর্যন্ত” তা বাড়িয়ে বোকাখাত পর্যন্ত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে

লিখেছেন অধীতি, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২০

“সুজাতাকে ভালোবাসতাম আমি-
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসতাম কি না।”


তবুও একদিন হেমন্ত আসে কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×