জয়পুর, ভারত।। রাজস্থান পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) উদ্বেগজনক এক সতর্কতা জারি করেছে। তাদের সতর্কতা নির্দেশে বলা হয়েছে যে, রাজস্থান লাগোয়া পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে একদল সন্ত্রাসী ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে এবং এক্ষেত্রে প্রবল সম্ভাবনার কথাও নির্দেশে বলা হয়েছে। কমপক্ষে ১৫ জন সন্ত্রাসী প্রবেশ করতে পারে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার সূত্র ধরে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্তে টহলদারি বাড়িয়ে দিয়েছে; বিশেষ করে রাজস্থান রাজ্যের বিকানির, যোধপুর ও বার্মায় এই টহলদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাসবাদীদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ ভেস্তে দিতেই কড়া নজরদারি শুরু করা হয়েছে। এটিএস-এর পক্ষ থেকে এ ব্যাপারে সব ক’জন এসপি এবং আইজিপিকে লিখিতভাবে জানানো হয়েছে এবং এই হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ভারতের কাছে অনুপ্রবেশ বরাবরই একটি বড়মাপের চ্যালেঞ্জ এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সুদীর্ঘ ৩,৩২৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ঐতিহ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তই হচ্ছে অনুপ্রবেশের সক্রীয় ঘাটি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেখানে বেশ চাপে রাখায় অর্থাৎ সে সীমান্তে চাতকের দৃষ্টি রাখায় রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত বর্তমানে অনুপ্রবেশের ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। গত সপ্তাহেই বিএসএফের পক্ষে জানানো হয় যে, ভারতের সীমান্তের খুব কাছাকাছি সশস্ত্র সন্ত্রাসবাদীদের উপস্থিতি তাদের নজরে আসে। বিএসএফ প্রধান জানান, ঘন ঘন অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের প্রক্রিয়া সন্ত্রাসবাদীদের ভারতে প্রবেশে সাহায্য করছে। নিরাপত্তা বিশ্লেষক তথা বিশেষজ্ঞদের ধারনা, এসব জঙ্গিরা আইএসআইএল, তাকফিরি বা ওহাবী জঙ্গি গোষ্ঠীর সদস্য হ’তে পারে এবং ভারতে প্রবেশ করে তারা বিশ্বের সবচাইতে অধিক মুসলিম জনবহুল দেশ ভারতের মুসলমানদের মধ্যে ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভাজন ও মতানৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে।
রাজস্থান সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় ১৫ সন্ত্রাসবাদীঃ সতর্কতা জারি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।