শহর ছেড়ে দূরে ২
০৯ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৮ সালে আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আশুগঞ্জ এ গিয়েছিলাম। যে জায়গায় আমাদের থাকতে হয়েছিল সেটা মেঘনা নদীর তীর থেকে মাত্র ২ মিনিট এর রাস্তা। অদ্ভুত একটা জায়গা। প্রমত্তা মেঘনা আর তার আশেপাশের মানুষকে খুব কাছে থেকে দেখার সু্যোগ হয়েছিল। একদিন বিকেল বেলায় আমরা সব বন্ধুরা মিলে ইঞ্জিন বোট ভাড়া করে মেঘনা নদীতে ঘুরে বেড়ালাম। নদীর মাঝে জেগে ওঠা চরে বিচ্ছিন্ন কিছু ঘরবাড়ি আর মেঘনার ভৈরবি রূপ বার বার আমার মনকে ছুঁয়ে যাচ্ছিল। নদীর পানিতে তখন শেষ বিকেলের সোনালি রৌদ্দুরের ছোঁয়া, আর ছলাৎ ছলাৎ শব্দ। আমি যেন আবিষ্ট হয়ে ছিলাম। আমরা আমাদের নৌকা কে ভৈরব ব্রীজের ঠিক নিচে দাড় করিয়ে ছবি তুললাম। এর পর ফেরার পালা। আমাদের এক বন্ধু তখন গাইছিল মরমি কবির সেই অচেনা গানঃ
ভাব জাগেনা ভাবুক বিনে,
ডাকি তোমায় কেমনে,
ভাব জাগাইয়া দাও আমার মনে........
ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেল। আমি শেষবারের মত যখন ভৈরব ব্রীজের দিকে তাকালাম তখন ব্রীজের ল্যাম্পপোষ্ট এর সব আলো জ্বলে উঠেছে। মূহুর্তেই মনে হল, জীবন কত অনিত্য। একটু আগে যেখানে ছিলাম, সেই ভৈরব ব্রীজ এখন অপসৃয়মান। যাহোক, যখন আমাদের জন্য বরাদ্দকৃত ডরমিটরিতে ফিরলাম, তখন আকাশ জুড়ে তারার মেলা.......।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন