somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাড ইনজেক্টরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা গুগলের

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট ব্যবহারকারীরা এখন খুব জেনে গেছেন অ্যাড
ইনজেক্টরদের কথা। কোনও সাইট ভিজিট করলেই তাদের
অবাঞ্ছিত বিজ্ঞাপনী হামলায় পড়তে হয়। যে সাইটেই ঢুকুন না
কেনো অ্যাড ঢুকে পড়বে হঠাৎ করেই। বাধ্য হয়ে বিজ্ঞাপন দেখুন
অতঃপর সাইট। কেউ কেউ অবশ্য কিছুক্ষণ কাটিয়ে স্কিপের
অপশান দিচ্ছে। এতে ক্লিক করে বের হয়ে যেতে পারেন নিজের
কাঙ্খিত সাইটে।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে গুগল। বলা যায় অ্যাড
ইনজেক্টরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গুগল। এ নিয়ে গবেষণা
করিয়ে তবেই বন্ধ করার পথ খুজছে এই ইন্টারনেট জায়ান্ট।
গবেষণা রিপোর্টে দেখানো হয়েছে কম্পিউটার যন্ত্রে কি করে
আগেভাগেই মজুদ হয়ে থাকে অ্যাডওয়্যার। আর এতে আক্রমনের
শিকার হন গুগল ক্রম, ইন্টারনেট এক্সপ্লোরার আর মজিলা
ফায়ারফক্স ব্রাউজাররা। যখনই আপনি এইসব ব্রাউজার দিয়ে
ওয়েবসাইটে গুগল সার্চে যাচ্ছেন তখনই এই অ্যাডওয়্যারের হামলা
দেখবেন।
এ নিয়ে বিস্তারিত কথা বলেছে গুগল। একটি ব্লগে বলেছে এ
ধরনের অ্যাড ইনজেক্টরদের দাপট কমিয়ে আনা কিংবা পুরোপুরি
প্রতিরোধ করার কৌশল নেওয়া হয়েছে।
ইন্টারনেট জগতের এই জায়ান্ট তার গবেষণাভিত্তিক রিপোর্টটি
করিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বারকেলির
গবেষকদের দিয়ে। তারা গুগলের সাইটগুলোতে ১০০ মিলিয়ন
পেজভিউর ওপর নজরদারি করে এই রিপোর্ট বানিয়েছেন। গুগল
ক্রম, মজিলা ফায়ারফক্স আর মাইক্রোসফটের ইন্টারনেট
এক্সপ্লোরার সবগুলো ব্রাউজারেই এসব পেজভিউ দেখা হয়েছে।
এ নিয়ে ব্লগপোস্টে গুগল লিখেছে, ক্রম ওয়েবস্টোরে যা কিছুই
দেওয়া হোক কোম্পানির ডেভেলপার প্রোগ্রাম পলিসি মেনেই
তা করতে হবে। তবে এখনই সব ধরনের অ্যাড ইনজেক্টরকে নিষিদ্ধ
করা হয়েছে এমনটা নয়। ব্লগে বলা হয়েছে, যে কেউ চাইলে এখনো
বিজ্ঞাপন বসিয়ে দিতে পারবে কিন্তু যখন তখন ব্রাউজারের
সাইটে চুরি করে ঢুকে পরা গুগলের নীতি বহির্ভূত।
এছাড়াও গুগলের ডাবলক্লিক অ্যাড এক্সচেঞ্জ (অ্যাডেক্স)
সেলার প্রোগ্রামের মাধ্যমে যাতে একটি বিজ্ঞাপনও সাইটের
মালিকের পূর্ব অনুমতি ছাড়া সাইটে ভেসে না ওঠে তা নিশ্চিত
করা হয়েছে।
আসছে মে মাসে এই অ্যাড ইনজেক্টরদের কিভাবে নিয়ন্ত্রণ করা
হবে তার একটি বিস্তারিত নীতি প্রকাশ করবে গুগল।
এরই মধ্যে তারা গবেষণায় দেখেছে গুগলের সাইটগুলোতে
বিচরণকারীদের অন্তত ৫ শতাংশই এমন বিজ্ঞাপন দেখতে পায়।
যাদের অর্ধেক ব্রাউজার অন্তত দুটি বিজ্ঞাপন, আর এক
তৃতীয়াংশ অন্তত ৪টি বিজ্ঞাপনের কবলে পড়েন। এসব
বিজ্ঞাপনের ৩৪ শতাংশই ম্যালওয়্যার হিসেবে শ্রেণিভূক্ত আর
ম্যাক ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ক্রম, ফায়ারফক্স,
ইন্টারনেট এক্সপ্লোরার সকল ব্রাউজারেই তা পাওয়া যায়।
এই গবেষণায় অন্তত ১৯২টি প্রতারণামূলক বিজ্ঞাপনও চিহ্নিত করা
হয়েছে যা অন্তত এক কোটি ৪০ লাখ ব্যবহারকারীকে জ্বালাতন
করেছে।
গুগল জানিয়েছে, ওগুলো এরই মধ্যে অকার্যকর করে দেওয়া হয়েছে,
আর সার্বক্ষণিক স্ক্যানিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এ
ধরনের প্রতারণার বিজ্ঞাপন আর সিস্টেমে ঢুকে পড়তে না ‍পারে।
(সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর)

নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন। আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×