somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে এ মাসেই বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবে প্রায় সবাই

১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি মাসে দেশে চালু হচ্ছে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের
সুবিধা। প্রথম পর্যায়ে ফেসবুক, সরকারের ওয়েবসাইট থেকে
বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে। পরে এ তালিকায় যুক্ত
হবে স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, যোগাযোগ, ব্যবসাসহ স্থানীয়
পর্যায়ে জরুরি নানান সেবার তথ্যও।
দেশে এ সুবিধা চালু করতে যাচ্ছে
ফেসবুকের ইন্টারনেট ডট
ওআরজি
প্রকল্প। চলতি মাসের শেষ সপ্তাহে
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এ প্রকল্প চালু হবে বলে প্রথম
আলোকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, প্রাথমিকভাবে সরকারের জাতীয়
তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ
সরকারি একাধিক ওয়েবসাইট থেকে সেবা পাওয়া যাবে।
এ বিষয়ে ই-মেইলে ইন্টারনেট ডট ওআরজির সঙ্গে প্রথম আলোর
পক্ষ থেকে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে,
ইতিমধ্যে এ প্রকল্প তানজানিয়া, কেনিয়া, কলম্বিয়া, ঘানা,
জাম্বিয়া ও ভারতে চালু হয়েছে। ক্রমান্বয়ে আরও কয়েকটি দেশে
প্রকল্পটি চালুর ব্যাপারে কাজ চলছে।
এ প্রকল্পের সঙ্গে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
বিভাগের পাশাপাশি কাজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। এটুআই প্রকল্পের
নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী প্রথম আলোকে বলেন,
‘আমরা ফেসবুকের সঙ্গে কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে
আমাদের ন্যাশনাল ওয়েব পোর্টালের বেশ কয়েকটি বিষয় নিয়ে
কাজ শুরু হয়েছে। এই পোর্টালগুলো যেন মোবাইলে সহজে দেখা
যায়, সে জন্য কাজ করছি আমরা। পর্যায়ক্রমে সরকারের ২৫
হাজার ওয়েবসাইটের সবগুলোই এ প্রকল্পের আওতায় পাওয়া
যাবে।’ এ সেবা চালুর ফলে কম্পিউটারের পাশাপাশি মোবাইল
ফোনেও বিনা খরচে এ সেবাগুলো ব্যবহার করা যাবে।
বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা
প্রতিষ্ঠান রবি।
এ প্রকল্পে ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে
এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের
সুযোগ থাকছে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট
ওআরজিতে লগ ইন করে সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করলে সেই
সাইটের বিস্তারিত দেখা যাবে। অর্থাৎ ইন্টারনেট ডট ওআরজির
সাহায্যে লগ ইন করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সেবা পেতে
ইন্টারনেট খরচ লাগবে না। প্রকল্পটি চালু হওয়ার পর ইন্টারনেট ডট
অর্গ ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যাপটি। এ প্রকল্পের আওতায়
দেশের শীর্ষ সংবাদপত্রসহ একাধিক সেবা ইন্টারনেট খরচ ছাড়া
পাওয়া যাবে বলেও জানা গেছে।
মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে
ওয়েবসাইট, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের ব্যবহার আরও সহজলভ্য
করতে ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেটের
ব্যবহার বিশ্বে সহজলভ্য করতে ২০১৩ সালের ২১ আগস্ট
আনুষ্ঠানিকভাবে চালু হয় ইন্টারনেট ডট অর্গ প্রকল্প। আমাদের
সবাই সবখানে, পরস্পর যুক্ত (এভরি ওয়ান অব আস, এভরি হোয়ার,
কানেকটেড)—এমন স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম
লক্ষ্য হলো ৫০০ কোটি সাধারণ মানুষকে ইন্টারনেটের আওতায়
আনা। বর্তমানে বিশ্বে ২৭০ কোটি মানুষ ইন্টারনেট সেবা পায়।
বিনা মূল্যে ইন্টারনেট সেবার এ উদ্যোগে ফেসবুকের পাশাপাশি
রয়েছে এরিকসন, মিডিয়াটেক, অপেরা, স্যামসাং, নকিয়া ও
কোয়ালকম। এ প্রকল্পের নানা তথ্য পাওয়া
যাবে এই ঠিকানায়

নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন।
আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×