somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“হাতিকা দুই দাঁত: এক দেখানে কেলিয়ে, এক খানে কেলিয়ে”

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হাতিকা দাঁত, এক দেখানে কেলিয়ে, এক খানে কেলিয়ে”। মানে হাতির দুই ধরনের দাঁত থাকে। এক প্রকার দাঁত দেখানোর জন্য (যা বাহির দিকে থাকে); আরেক প্রকার দাঁত খাওয়ার জন্য (যা ভিতর দিকে থাকে)। এটি একটি উর্দু প্রবাদ। যা একজন বিজ্ঞলোকের কাছ থেকে শুনেছি। ব্যক্তিটি একজন বয়স্ক এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। বৃটিস আমল, পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশ নিজ চোখে দেখেছেন। প্রবাদটি অর্থবহ এবং শিনীয় বটে। আমার মনে ধরেছে। তাই লেখাটি পাঠকদের উদ্দেশে তুলে ধরছি।

আমাদের রাজনীতিবিদদের সব সময় দুটি চরিত্র থাকে। তারা মুখে যা বলেন কাজে তা পরিনত করেন না। মুখে প্রতিশ্র“তি দেন অনেক কাজে পরিনত করেন খুবই অল্প। তার মানে আমাদের রাজনীতিবিদদের দুটি চরিত্র আছে। একটি উপরদিকের অন্যটি ভিরদিকের। উপরদিকের চরিত্র সবাই দেখে কিন্তু ভিতরদিকের চরিত্র সবাই দেখে না। এসব কথার মারপ্যাঁচ কেবল জ্ঞানী ব্যক্তিরাই ধরতে পারেন। অধিকাংশ লোকই তা বুঝে না। তারা রাজনীতিবিদদের কথার ফুলঝুরিতে বুদ হয়ে যান। তন্ময় হয়ে তাদের বক্তব্য শুনেন। ভাবেন, লোকটি কত্ত ভালো লোক। এ রকম ভালো লোকেরই রাজনীতি করা উচিত। তাই বলে ভালো লোক যে, রাজনীতিতে আসে না তা নয়। ভালো লোক রাজনীতিতে আসে বটে তবে রাজনীতির মাঠে সে বেশিদিন টিকতে পারে না।

নির্বাচন আসলে রাজনীতিবিদদের সংখ্যা বেড়ে যায়। অনেক আত্নগোপনে থাকা নেতা বেরিয়ে আসেন। সাপের মতো গর্ত থেকে বের হন। অনেক হাইব্রিড নেতা তৈরী হয়। ঈদ, নববর্ষকে সামনে রেখে এরা মানুষকে শুভেচ্ছা জানান। ল্য একটাই নির্বাচনে জয়ী হওয়া। তখন এদের মুখে কথার ফুলঝুরি থাকে। প্রতিশ্র“তি দিতে এরা কার্পণ্য করে না। এদের গোমড়া মুখে তখন হাসি লেগে থাকে। নাওয়া খাওয়া ছেড়ে রাতদিন নির্বাচনী গণসংযোগ করেন। চেয়ারম্যান হওয়ার পর তারা সবকিছু ভুলে যান। জনগণের জন্য আগের মত সে আন্তরিকতা আর দেখান না। দেশব্যাপী ইউপি নির্বাচন আর পৌরসভা নির্বাচনে নবীণ প্রবীণ অনেক নেতা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। কাকে মেরে কে জিতবে এই ফন্দি ফিকির করে তাদের দিন কাটছে। প্রয়োজনে প্রতিপকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও তারা প্রস্তুত। মতার নেশা এমন নেশা যে, এটা আফিমের মতই কাজ করে। এ নেশায় মানুষ যে বিবেক বর্জিত হয় এটা তার প্রমাণ।

হাতির দাঁত দেখে মানুষ ভয় পায়। রাজনীতিবিদদের কথার ফুলঝুরিতে মানুষ বুদ হয়ে যায়। হাতি উপরের দাঁত শুধু দেখানোর জন্য ব্যবহার করে থাকে। রাজনীতিবিদরা বক্তৃতার মধ্য দিয়ে জনগণকে ধোঁকা দেয়। তাই হাতির দাঁতের মতই রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্র“তি থেকে সাবধান হওয়া প্রয়োজন। বর্তমানে জনগণকে ধোঁকা দেওয়ার, নির্যাতন করার, শোষণ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই রাজনীতি। হাতির দাঁতের মতই রাজনীতিবিদদের থেকে সাবধানে থাকা ভালো।

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×