somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো হয়নি বিজয়

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-অনুপ মজুমদার
ইচ্ছে ছিল একদিন আমি মুক্ত বিহঙের মত ডানা মেলে উড়ে বেড়াব নির্ভীক
যেখানে খুশী যাব, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে
পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, নীচ থেকে উঁচুতে, উঁচু থেকে নীচেয়
যেদিকে যেখানে খুশী ডানা মেলে আমি উড়ে বেড়াব
আমি বলব আমি স্বাধীন, আমি স্বাধীন, আমার আত্মা মুক্ত স্বাধীন
বহু বছরের পরাধীনতার গ্লানি থেকে নতুন চেতনায় মুক্তি পাবো
আমি পৌঁছে যাব স্বাধীনতার শান্তিকামী জীবনের পথে
আমি নতুন হব, আমি মানুষ হব, আমি পূর্ণ হব।
ইচ্ছে ছিল আমার দেশ হবে আমারই মনের মত
আমদের এ দেশ আবার হবে সেই সোনার বাংলা
জাতি-ধর্ম-গোত্র-শিক্ষিত-অশিক্ষিত সবার সমান অধিকার, এক পরিচয়
কে বড়, কে ছোট, কার কি ধর্ম থাকবে না সে প্রশ্ন
এক মায়ের সন্তান সবাই, এক মায়ের কোলে সবারই আশ্রয় হবে সমান
একই আকাশে আমরা সবাই উড়ব নির্ভীক স্বাধীনতায় মুক্ত আনন্দে।
সবাই যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে – সেদিন কারো অন্য কোন পরিচয় ছিল না
কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেয়েরা, ছেলেরা, বড়রা, যুবকেরা, ছোটরা ...
সবার এক পরিচয়, মুক্তিযোদ্ধা সবাই, জয় বাংলা, জয় বাংলার জয়!
বিজয়ের দিন আবার এসেছে ফিরে বছর ঘুরে যেমন আসে প্রতিবছর
তবু প্রশ্ন প্রতিবার আমাদের কাছে, “সত্যি কি আমি তোমাদের বিজয়ের দিন?
তাহলে এখনো কেন দেখি দলে দলে লাঞ্ছিত মানুষের মিছিল
কেন দেখি মৃত্যুর দ্বারে একদল মানুষ এখনো ধুঁকে ধুঁকে মরে
কেন দেখি আগুনের লেলিহান শিখা এখনো পোড়ায় ঘরবাড়ী
নিরীহদের উচ্ছেদ করে সবলেরা, এখনো কেন হানাহানি
রোগের অন্ধকুপে ভুগে ভুগে কেন মরে যারা ছিল সংগ্রামী মুক্তিকামী
এখনো কেন শান্তি কেঁদে কেঁদে পথে পথে ভিক্ষা করে
শোষকেরা এখনো কেন গড়ে সম্পদের পাহাড় গরীবের ধন কেড়ে
কেন তারা লুন্ঠন করে এখনো সর্বহারা মানুষের সম্মান?”
কোথায় হে মুক্তিযোদ্ধা সন্তান, অবহেলিত সকল সচেতন
এখনো তোমার দেশ, তোমার স্বপ্ন রয়েছে পরাধীন
ঐ শোন আহ্বান, থেম না তোমরা এখনো, এখনো হয় নি বিজয়,
চালাও সংগ্রাম, কর প্রতিষ্ঠা মানুষের অধিকার,
ঘুচাও চোখের জল, আন সাম্য-শান্তি-সম্প্রীতি পূর্ণ বিজয় কর অর্জন
For more visit: http://www.bangla-kobita.com/majumder/
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×