somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু বন্ধুতা......

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে তার মাঝে সবচেয়ে মজার, সবচেয় জটিল, সবচেয়ে বিষ্ময়কর সম্পর্ক হল বন্ধুত্ব.....

বন্ধুত্বের সঠিক ডেফিনেশনটা আমার ঠিক জানা নেই । অনেকের কাছে বন্ধুই তার জীবন, আবার অনেকের জীবনই নেয় তার বন্ধু !

এমন বৈপরীত্ব সম্ভবত পৃথিবীর আর কোন সম্পর্কেই দেখা যায় না !

মন খারাপ ? ভাল করার জন্য বন্ধু আছে !
মন ভাল ? ফূর্তি করার জন্য বন্ধু আছে !
ক্ষিধা লাগছে ? খাওয়াবে বন্ধুরা !
পেট ভরা ? খোঁচাবে বন্ধুরা !
কেউ পিটাতে আসছে ? বন্ধুরা থাকতে কিসের টেনশন ?
কারো ঠ্যাং ভাঙ্গতে হবে ?
বন্ধুরা তাহলে আর আছে কিজন্যে ?
ক্লাস ফাঁকি দেবে ? প্রক্সি দেবে বন্ধু !
নোট লাগবে ? আরেহ ! বন্ধুর খাতা আছে না ?
সামনে ফাংশান ! ভালো শার্ট নেই ? নো টেনশন । বন্ধুর অনেক ভালো ভালো শার্ট আছে !!
কোন সেলিব্রেশান ? বন্ধুরা মিলে হৈ চৈ পার্টি !
গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন । টাকা শেষ ? বন্ধুর মোবাইল আছে না !
গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং এ যাবেন ? পাহারা দেবে বন্ধুরা !
কোন মেয়েকে পছন্দ হয়েছে । পটাবেন ? বন্ধুরা ছাড়া সেটা প্রায় অসম্ভবই বলা যায় !
কাউকে ইমপ্রেস করা দরকার ? জ্যাকেট, সানগ্লাস, বাইক সবই
বন্ধুদের কাছ থেকে নিয়ে নিন !
অ্যাডভেন্ঞ্চার ? সঙ্গী বন্ধুরা ।
রিক্স ? সাথী বন্ধুরা ।
ভাল কোন উদ্যোগ নিয়েছেন ? পাশে বন্ধুদের পাবেন ।
জীবনের প্রথম সিগারেটটাও নিশ্চয় বন্ধুদের জোরাজুরিতেই খাওয়া !

বন্ধুদের কারণেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে । আবার এই বন্ধুরাই
পারে ধ্বংসের শেষ প্রান্ত থেকে আপনাকে তুলে আনতে !

অনেক জটিল সমীকরণের সমষ্টি হল এ বন্ধুত্ব ! তাই তো একে কোন নিদিষ্টি
ডেফিনেশনে ফেলা যায় না ।

এ তো গেল ছেলেয়-ছেলেয় বন্ধুত্বের কথা ! পৃথিবীর আরেক রহস্যময় সম্পর্ক হল
ছেলেয়- মেয়েয় বন্ধুত্ব !

একটি ছেলে ও একটি মেয়ের মাঝে কখনোই শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না- এটি একটি বহুল বিতর্কিত প্রবাদ কিন্তু পরীক্ষীত সত্য । শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রেই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ না । কেউ একজন একটুখানি এগিয়ে এসে ক্রাশ খাবেই (বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই এ ভূলটা
করে থাকে) ! এবং এর চেয়েও আশ্চার্যের বিষয় হচ্ছে- ছেলে/মেয়ে যেই ক্রাশ খাক না কেন, অপর জনের কাছে সেটা প্রকাশ করবে না যদি 'না' করে বন্ধুত্বটাই ভেঙ্গে দেয় এই ভয়ে ! একের পর এক সেক্রিফাইস করে যাবে, পাহাড় সমান কষ্ট নিজের ছোট্ট বুকটাতে চেপে রাখবে, তারপরও প্রিয় বন্ধুটাকে কিছু বলবে না ! পৃথিবীর আর কোন সম্পর্কে কি এমনটা দেখা যায় ?

তবে সবার কাছে "বন্ধুত্ব" নামক এই রহস্যময় সম্পর্কটা কিন্তু একই জিনিস মিন করে না ! কেউ এটাকে উপরে উঠার সিঁড়ি ভাবে আরো কারো কাছে জীবনের অপর নামই বন্ধুত্ব !

তবে আমার কাছে বন্ধু হল হৃদয়ের কাছাকাছি বাস করা এমন এক আপন জন-
যাকে ইচ্ছামত পঁচানো যায় ! প্রয়োজন অনুসারে বেঁচে খাওয়া যায় ! মন খারাপ থাকলে প্রাণখুলে গালিগালাজ করা যায় ! হাত নিশফিশ করলে ইচ্ছামত পেটানো যায় ! কষ্ট লাগলে যাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা যায় ! আনন্দের সংবাদে যার সাথে কোমর ঢুলিয়ে নাচা যায় ! যার কারণে সকল আপদে জড়ানো কিংবা সকল বিপদে যাকে পাশে পাওয়া যায় আমার কাছে
সেই হল বন্ধু !!

আসলেই একজন প্রকৃত বন্ধু থাকলে আর কিছুই লাগে না ।

জয়তু বন্ধুতা......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×