চাঁদ মামার অপেক্ষায় আজ অনেক তারা হাতে নিয়েছে বাতি ...
একলা চাদেঁর কষ্টগুলোর হবে না কেউ সাথী ...
এখানে ওখানে খুজে ফিরে হয় ছোট্ট ভাগিনা হতাশ ,
কই, কই মামা ? কোথায় চাঁদ মামা?
ও ভাগিনা ! তোর চোখ থাকিতে ক্যান আমারে জিগাশ ??
শত শত পাজি ছেলের আতসবাজিতে কান হচ্ছে ঝালাপালা
কি কারনে, কোন ব্যথিত হৃদয়ের গান শুনিতে সিলেক্টেড এ বেলা !?
জানি জানি, আজ সবাই জানে কালকে হবে ঈদের খুশির দিন,
কিন্তু চাঁদ মামার দুঃখ দূর করিতে কেউ বাজাবেনা বীণ !
রঙ বেরঙ্গের পাঞ্জাবী- থ্রীপিজে ভরে যাবে রাস্তাঘাট
কেউ কি ভাবিবে, কিভাবে কাটিবে অভাবী স্বজনের কাল-দিনাতিপাত !
ভাবিলেও ভাবিবে না, যেভাবে আছে সেভাবেই থাক !
লোককথায় বলি তাই, হে বন্ধুগন " ঈদ মোবারাক " !!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


