আজ কোন বিশেষ দিবস কি?
কেন মনটা অগোছালো হলো;
দেখতে ইচ্ছে করছে ক্যাটামিন্ট;
গাড় বেগুনি রঙয়ের শোভাময়;
তোমার খোপায় গোজা আবেশিত,
বড় জানতে ইচ্ছে করছে তোমাকে,
জানিই তো আমার নও,তবু পথ চাই,
তোমার নিটোল পায়ের শব্দময়তা;
সাথে বরষন রিমঝিম অক্লান্ত অসীম,
বিস্তীর্ণ রাস্তায় কদমের পাপড়িতে;
আর উদাসীন বায়ে শনশন আওয়াজ;
মন্দার ছন্দে গেয়ে চলা কিন্নর সুরে;
আমার মনের পুরোটা জুড়ে অক্লান্ত.
আসবে তুমি পুরো দুপুর রোদে ছায়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


